নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৩ জন

জুলাই বিপ্লবের মামলা না তোলায় টঙ্গীর কাউন্সিলর প্রার্থী মঈন আহমেদকে ‘দেখে নেওয়ার’ হুমকি: ছাত্র হত্যায় অর্থায়নের নেপথ্যে জামান হোটেলের বাদল ও সাবেক এমপি রাসেল

টঙ্গী, গাজীপুর:

আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের ৪৫ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী এবং টঙ্গী পূর্ব থানা এনএসপি-এর সদস্য সচিব মোঃ মঈন আহমেদকে মামলা প্রত্যাহারের জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গড়ে ওঠা অপরাধ সাম্রাজ্যের অন্যতম হোতা এবং ‘জামান হোটেল’-এর মালিক বাদল নামের এক ব্যক্তি এই হুমকি দিয়েছেন বলে এক ভিডিও বার্তায় দাবি করেছেন মঈন আহমেদ।

​ভিডিও বার্তায় মোঃ মঈন আহমেদ জানান, গত ২-৩ মাস আগে আওয়ামী লীগের ফ্যাসিস্ট আমলে বাদলের গড়ে তোলা অবৈধ ‘জামান হোটেল’ সাম্রাজ্যের বিষয়টি সামনে আসে। এরপর টঙ্গী পূর্ব থানায় বাদল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলে, গত এক মাস আগে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মঈন আহমেদকে ফোন করে মামলা তুলে নেওয়ার জন্য প্রথমে প্রস্তাব দেওয়া হয়।

​তিনি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে তাকে “দেখে নেওয়া হবে” বলে সরাসরি হুমকি দেওয়া হয়। এছাড়াও রাজশাহী ও বাগেরহাটে তাদের বিরুদ্ধে থাকা মামলার বিষয়ে সাংবাদিকদের কাছে বক্তব্য দেওয়ায় মঈন আহমেদের ওপর ক্ষোভ প্রকাশ করে ওই চক্রটি।

কাউন্সিলর প্রার্থী মোঃ মঈন আহমেদ বলেন:

“জুলাই বিপ্লবের শহীদ ও যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে আমি এখনও আমার অবস্থানে অটুট আছি। আমি কোনো অবস্থাতেই ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে দায়ের করা মামলা উঠাবো না। যেখান থেকে আমরা জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন বাংলাদেশ গড়ার অনুপ্রেরণা পেয়েছিলাম, আমরা এখনও সেখানেই দাঁড়িয়ে আছি।”

মঈন আহমেদ তাঁর বক্তব্যে বিগত জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে ছাত্র হত্যার সাথে জড়িত মূল পরিকল্পনাকারী ও অর্থ জোগানদাতাদের নাম প্রকাশ করেন। তিনি অভিযোগ করেন:

  • ​বিগত ফ্যাসিস্ট আমলের নেতা মতি, সাবেক এমপি রাসেল এবং জামান হোটেলের বাদল ছাত্র হত্যার সাথে সরাসরি জড়িত।
  • ​ছাত্র-জনতার আন্দোলন দমাতে এবং সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার উদ্দেশ্যে এই চক্রটি বিশাল অঙ্কের অর্থ জোগান দিয়েছিল।
  • ​এদের মধ্যে জামান হোটেলের মালিক বাদল এক নম্বরে ছিলেন এবং তিনি সবচেয়ে বেশি অর্থ ব্যয় করেছেন।

​”প্রতিনিধি নয়, সেবক হতে চাই”

​উল্লেখ্য, মোঃ মঈন আহমেদ আসন্ন গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ৪৫ নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পোস্টারে তাঁর নির্বাচনী স্লোগান হিসেবে উল্লেখ রয়েছে—“প্রতিনিধি নয় সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই”। টঙ্গী পূর্ব থানা এনএসপি-এর সদস্য সচিব হিসেবে তিনি এলাকার সাধারণ জনগণের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন।

 মঈন আহমেদ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে জানান, এই হুমকির পর তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে তাঁর যদি কোনো প্রকার শারীরিক ক্ষতি বা প্রাণহানি ঘটে, তবে এর জন্য ফ্যাসিস্ট আমলের জামান হোটেলের মালিক বাদল ও তার সহযোগীরা সম্পূর্ণ দায়ী থাকবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর পৌরসভায় মশা নিধনের বাজেট নিয়ে প্রশ্ন পৌরবাসীর, টেক্স দিয়েও কেন মিলছে না নাগরিক সুবিধা?

মডেল সরকারি স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিলেন——–এমপি নূরুল ইসলাম বুলবুল

হাঁসের বাচ্চা ফেরত দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, প্রাণ গেল এক ব্যক্তির

​ফুলতলায় চাঞ্চল্যকর সাব্বির হ’ত্যা: দীর্ঘ ৪ মাস পর ১ ও ৩ নম্বর আসামি গ্রেফতার, তথ্য গোপনের অভিযোগ থানা পুলিশের বিরুদ্ধে।

বাঞ্ছারামপুরে মুক্তিযোদ্ধা পরিবারকে গৃহবন্দী করে রাখার অভিযোগ, ৩ দিন ধরে অনাহারে শিশুরা

লালমোহনে বিএনপি অফিসে চুরি, দেড় লাখ টাকার মালামাল লুট, সংবাদ সম্মেলন

মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল

জনরায় উপেক্ষা করার পরিনতি ভালো হয় না; গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়ন করুন -পীর সাহেব চরমোনাই

যাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে নদীতীরবর্তী গ্রামগুলোর পাড় কাটার বিরুদ্ধে ইজারাদারদের নদীতে বাশেঁর বেড়া তৈরী চলছে

শখ থেকে সফল উদ্যোক্তা শিক্ষক মোশাররফের বাগানে আমের অধিক ফলন

১০

আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে : প্রধানমন্ত্রী

১১

সীমান্ত সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

সাভারে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি

১৩

জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের দাবীতে খুলনায় ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল।

১৪

ময়মনসিংহ পুলিশ সুপার কর্তৃক গৌরপুর থানা এবং আব্দুল মান্নান হত্যা মামলার ঘটনাস্থল পরিদর্শন-

১৫

​প্রেমের টানে সুদূর চীন থেকে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করলেন চীনা তরুণ!

১৬

মধুখালী পৌর বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিজষ্ট্রেট প্রতীক দত্ত

১৭

নওগাঁয় স্বাস্থ্যকেন্দ্র বন্ধ নিয়ে প্রশ্ন করায় যমুনা টিভির সাংবাদিককে প্রকাশ্য মামলার হুমকি

১৮

বিশ্বমঞ্চে স্পেনের জয়জয়কার, আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন ‘লা রোজা’রা

১৯

জুলাই বিপ্লবের মামলা না তোলায় টঙ্গীর কাউন্সিলর প্রার্থী মঈন আহমেদকে ‘দেখে নেওয়ার’ হুমকি: ছাত্র হত্যায় অর্থায়নের নেপথ্যে জামান হোটেলের বাদল ও সাবেক এমপি রাসেল

২০