ঝালকাঠি জেলা প্রতিনিধি:-
যুবক বরিশাল মেডিকেলে চিকিৎসাধীন
ঝালকাঠির রাজাপুর উপজেলার ভাতকাটি গ্রামের বাসিন্দা মিজান বিদেশে পাঠানোর প্রলোভনে প্রতারিত হয়ে সর্বস্ব হারিয়েছেন বলে পরিবারের অভিযোগ। তাদের দাবি, টাকার শোক ও মানসিক আঘাতে তিনি অসুস্থ হয়ে বর্তমানে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের ভাষ্য, তিনি মানসিক ভারসাম্য হারিয়ে কাতরাচ্ছেন।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তি সেলিম হাওলাদারের বিরুদ্ধে বিদেশে পাঠানোর নামে অর্থ নেওয়ার অভিযোগ তুলেছে ভুক্তভোগীর পরিবার। তবে এ বিষয়ে অভিযুক্তের বক্তব্য জানা যায়নি এবং অভিযোগের স্বাধীন যাচাইও সম্ভব হয়নি।
পরিবার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজাপুর উপজেলা নির্বাহী অফিসারের কাছে আবেদন করা হয়েছে, সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
মন্তব্য করুন