নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

মাদকের নেশায় মায়ের ওপর হামলার চেষ্টা, ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা

স্টাফ রিপোর্টার (দিনাজপুর)

মাদকের নেশা ছেলের মানবিক সম্পর্ককে কোথায় নিয়ে যেতে পারে, তারই এক মর্মান্তিক উদাহরণ দেখা গেল দিনাজপুরের ঘোড়াঘাটে। যে সন্তানকে স্নেহ-ভালোবাসায় বড় করেছেন, সেই ছেলের হাত থেকেই প্রাণনাশের আশঙ্কায় শেষ পর্যন্ত পুলিশের শরণাপন্ন হতে বাধ্য হলেন এক মা। লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে।

শনিবার (১১ জুলাই) রাত প্রায় ১০টার দিকে উপজেলার সাহানারা বেগম পরিবারের সদস্যদের নিয়ে ঘোড়াঘাট থানায় উপস্থিত হয়ে তার ছেলে বিপ্লব ইসলাম (১৯)-এর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে হেফাজতে নেয়।

অভিযোগে সাহানারা বেগম জানান, তার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। প্রতিনিয়ত মাদক কেনার জন্য তার কাছে টাকা দাবি করতেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে মারধর, অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দিতেন। এছাড়া এলাকায় মোবাইল ফোন চুরি করে সেই অর্থ দিয়ে মাদক সেবনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

তিনি আরও জানান, শনিবার সন্ধ্যায় বিপ্লব আবারও মাদকের টাকা দাবি করেন। টাকা না পেয়ে ধারালো অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পরিবারের সদস্য ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের হেফাজতে থাকা বিপ্লব ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে টাপেন্টাডল ট্যাবলেট সেবন করছেন। প্রতিদিন প্রায় ১০টি ট্যাবলেটের প্রয়োজন হয়। শনিবার মাদকের টাকা চাইতে গিয়ে পরিবারের সদস্যদের বাধার মুখে পড়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) আদালতে হাজির করা হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী প্রচলিত আইন অনুসারে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

​গাইবান্ধায় মাদকবিরোধী অভিযানে দুই মাদক কারবারি গ্রেফতার ​

পলাশবাড়ী টু কিশোরগাড়ী সড়কের বেহাল দশা: ভাঙা রাস্তায় ঝুঁকিতে হাজারো মানুষ, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়দের

অতিরিক্ত সময়ের দুই গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

এনজিও’র নির্বাহী পরিচালক গ্রেফতার ও জেলহাজতে প্রেরণ।

মাদকের নেশায় মায়ের ওপর হামলার চেষ্টা, ছেলেকে নিজেই পুলিশের হাতে তুলে দিলেন মা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির দুইটি অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ

নবীনগরে বিবাহিত নারীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ তদন্ত সাপেক্ষে বিচারের দাবি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন উপলক্ষে আলোচনা সভা অনুুিুষ্ঠত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ল্যাব’ উদ্বোধনী অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে —- আইসিটি মন্ত্রী

এমইপি গ্রুপের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে ইলেকট্রিশিয়ানদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১০

জুবাইদার স্মৃতিবিজড়িত হোস্টেলে প্রধানমন্ত্রী, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

১১

ডিএমসি ডে-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১২

মধুখালী প্রেসক্লাব  সাংবাদিকদের সাথে নারী এমপি হেলেন জেরিন খানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

কোটচাঁদপুরে কৃত্রিম জলাবদ্ধতায় মৎস্য চাষীদের লাখ লাখ টাকার ক্ষতি: খালের মুখ বন্ধ করে পুকুর খনন ও অবৈধ বিদ্যুৎ সংযোগের অভিযোগ।

১৪

দুর্যোগের দুর্দিনে মানবতার দৃষ্টান্ত: ইয়াংছায় ২৩৯ পরিবারের পাশে নেজাম উদ্দিন কোম্পানি

১৫

বড়লিয়ায় বন্যাদুর্গতদের পাশে স্বেচ্ছাসেবক দল নেতা রিকু, ত্রাণ সামগ্রী বিতরণ

১৬

জমি দখল করতে না পেরে দিনমজুরকে ‘মাদক কারবারি’ বানানোর অপচেষ্টা!

১৭

আলহাজ্ব এনামুল হক এনামের নেতৃত্বে ও অহিদুল আলম চৌধুরী পিবলুর উদ্যোগে আশিয়া ইউনিয়নে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ।

১৮

টানা বৃষ্টিতে রাঙামাটিতে ফ্ল্যাশ ফ্লাড ও পাহাড় ধসের আশঙ্কা: জানমাল রক্ষায় মাঠে আনসার ও ভিডিপি

১৯

নিখোঁজের একমাস পরেও সন্ধান মেলেনি রামগঞ্জের রাসেলের

২০