নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৫ জন

নতুন কর ছাড়াই কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া মৌলভীবাজার

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৯৮ কোটি ২৮ লাখ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন কোনো কর আরোপ ছাড়াই ঘোষিত এ বাজেটে জনকল্যাণ, নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন এবং আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভা গড়ে তোলাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।

সোমবার (৬ জুলাই) বিকেলে কুলাউড়া পৌরসভা মিলনায়তনে আয়োজিত বাজেট অধিবেশনে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় বাজেটের বিভিন্ন খাত উপস্থাপন করেন পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল।
ঘোষিত বাজেটে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি ১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা এবং রাজস্ব ব্যয় নির্ধারণ করা হয়েছে ৫৯ কোটি ৫ লাখ টাকা। এছাড়া সরকারি অনুদান হিসেবে ধরা হয়েছে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা। রাজস্ব উদ্বৃত্ত থেকে উন্নয়ন তহবিলে স্থানান্তরের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১৬ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা।
বাজেট উপস্থাপনকালে জানানো হয়, এ-গ্রেডের পৌরসভা হওয়া সত্ত্বেও গত পাঁচ বছরে কুলাউড়া পৌরসভায় নতুন কোনো কর আরোপ করা হয়নি। গৃহকর ও ভূমি কর আদায়ের ওপর গুরুত্ব দেওয়া হলেও প্রত্যাশিত হারে রাজস্ব আদায় না হওয়ায় উন্নয়ন পরিকল্পনায় কাঙ্ক্ষিত গতি আনা কঠিন হয়ে পড়ছে।
বাজেট অধিবেশনে উপস্থিত নাগরিকরা পৌরসভায় বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্রকল্পের কাজের স্বচ্ছতা ও বাস্তবায়নের ধীরগতির বিষয়ে প্রশ্ন তোলেন। তারা অভিযোগ করেন, ড্রেন নির্মাণকাজ দীর্ঘদিন ধরে কচ্ছপগতিতে চলায় একদিকে পৌরবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে, অন্যদিকে শহরে যানজটও বেড়ে গেছে।
সমাপনী বক্তব্যে পৌর প্রশাসক সানজিদা আক্তার বলেন, ঘোষিত বাজেটটি জনকল্যাণমুখী, বাস্তবসম্মত এবং উন্নয়নবান্ধব। এই বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মান বৃদ্ধি, আধুনিক অবকাঠামো নির্মাণ, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং জনবান্ধব পৌর প্রশাসন গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করা হবে।
তিনি বলেন, চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কারণে সাময়িকভাবে নাগরিক দুর্ভোগ সৃষ্টি হলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পৌরবাসী এর সুফল ভোগ করবেন। উন্নয়ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে তিনি পৌরবাসীর সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাবরক্ষক তাজুল ইসলাম, পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের বকশিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘরবাড়িসহ দুটি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক মতি মিয়া ‎​

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু–২

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ র‍্যাবের জালে মাদক ব্যবসায়ী

ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি

সংবাদপত্র ও সাংবাদিকরাই মানবতার বার্তাবাহক—এমপি শিমুল বিশ্বাস

১০

কুষ্টিয়া পৌরসভার দলীয় কাউন্সিলর পদপ্রার্থীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

১১

নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার

১২

নতুন কর ছাড়াই কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৩

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

১৪

আনসার-ভিডিপি ইআরপি রূপান্তরে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৫

মোল্লাহাটে কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত রুবেল মিয়া

১৬

ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের

১৭

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৮

খুলনার পাইকগাছায় হামলায় আহত বৃদ্ধা সুমিত্রা ঘোষের মৃত্যু, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি

১৯

চলতি বছরে সুদানে অন্তত ৩৩০ শিশু হতাহত: জাতিসংঘ

২০