নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

সংবাদপত্র ও সাংবাদিকরাই মানবতার বার্তাবাহক—এমপি শিমুল বিশ্বাস

কবিতা পাঠ, আলোচনা সভা, গুণীজন সম্মাননা এবং কেক কাটার মধ্য দিয়ে সোমবার ৬জুলাই সকাল ১০টা থেকে দিনব্যাপী মহা ধুমধামে অনুষ্ঠিত হয়েছে পাবনা থেকে প্রকাশিত দৈনিক সিনসা পত্রিকার ২১ বছরে পদার্পণ অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমাদের শুধু পাবনাকে নয়, সমগ্র বাংলাদেশকে দেখার মানসিকতা গড়ে তুলতে হবে। একসময় বাংলাদেশ বিশ্বের অন্যতম সমৃদ্ধ জনপদ ছিল। ইতিহাসের বিভিন্ন সময়ে আমাদের ভূখণ্ডের বহু অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে। ত্রিপুরা, আসাম, মেঘালয়, বার্মার আরাকান, পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যা নিয়ে একসময় বেঙ্গল প্রেসিডেন্সি গঠিত ছিল। আজ সেগুলো আলাদা হলেও আমাদের এই জনপদের ঐতিহ্য, সংস্কৃতি ও সমৃদ্ধ ইতিহাস বিশ্বে অনন্য।

তিনি বলেন, মসলিন শিল্প, জাহাজ নির্মাণ, কৃষি উৎপাদন, অর্থনীতি, সংস্কৃতি ও প্রাকৃতিক সম্পদে এ অঞ্চল একসময় বিশ্বের শীর্ষস্থানীয় ছিল। দীর্ঘ প্রায় ৩০০ বছর আমরা বঞ্চনার ইতিহাস বহন করেছি। এখন সময় এসেছে ঘুরে দাঁড়ানোর, অতীতের গৌরব, সম্মান ও মর্যাদা পুনরুদ্ধার করার।

তিনি আরও বলেন, সেই লক্ষ্য অর্জনে দেশাত্মবোধ, জাতীয়তাবোধ ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে হবে। শিল্প, সাহিত্য, সংস্কৃতি, লেখনী, কবি-সাহিত্যিক ও সাংবাদিকরাই সমাজে এই চেতনা জাগিয়ে তুলতে পারেন। বর্তমান সময়ে তাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশাত্মবোধ জাগ্রত করা এবং মানবতার জয়গান গাওয়া।

এমপি শিমুল বিশ্বাস বলেন, একটি জনপদ যখন মানবতার পক্ষে দৃঢ় অবস্থান নেয়, তখন তাকে কেউ পরাজিত করতে পারে না। সমাজে কোনো ধরনের বিভক্তি সৃষ্টি হতে দেয়া যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি ও সমতলের মানুষ সবাই মিলে আমাদের দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে। সবার আগে মানবতা—এই চেতনাকে ধারণ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সংবাদপত্র ও সাংবাদিকরা মানবতার বার্তাবাহক হিসেবে তাদের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
পাবনা প্রেসক্লাবের প্রসঙ্গ তুলে তিনি বলেন, “আমি প্রেসক্লাবের প্রতিটি কর্মকাণ্ডে আন্তরিকভাবে সহযোগিতা করি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। প্রেসক্লাবের সদস্যরা সমাজের কল্যাণমূলক কাজে সবাইকে উদ্বুদ্ধ করবেন—এটাই আমার প্রত্যাশা।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব মাহাতাব উদ্দিন বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির, রানা গ্রুপের চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস রানা,পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী পূর্ণিমা ইসলাম, সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান মো: আক্তারুজ্জামান প্রমুখ।

এছাড়াও বক্তব্য দেন সিটি কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলাম, অধ্যক্ষ এনামুল হক টগর, বাংলাদেশ পেশাজীবী দলের পাবনা সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, একুশে টেলিভিশনের পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, কৃষিবিদ অধ্যাপক জাফর সাদেক, রোটারিয়ান পিপি আলতাফ হোসেন এমপিএইচএফ, অধ্যাপক মুক্তার হোসেন, শহীদ আহমদ রফিক বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলেনা খাতুন, দৈনিক এরোমনি প্রতিদিনের সম্পাদক আলহাজ্ব মাহবুবুল আলম ফারুক, সাঁথিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি জয়নুল আবেদিন রানা, সিনসার স্টাফ রিপোর্টার রবিউল ইসলাম, অধ্যাপক আব্দুল দাইয়ান, ডেইলি গ্লোবাল নেশনের আব্দুস সালাম, দৈনিক দিনকালের পাবনা প্রতিনিধি আজিজুর রহমান শাহীন, পিকে আব্দুল বারি, ওয়াইডব্লিউসিএ স্কুলের প্রধান হেনা গোস্বামী, আটঘরিয়া প্রতিনিধি আমিরুল ইসলাম, ঢাকা ব্যাংক পাবনার ব্যবস্থাপক সোয়েব আহমেদ, আদর্শ গার্লস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আমানুল্লাহ খান, এনসিসি ব্যাংক পাবনার ব্যবস্থাপক কামারুজ্জামান কামরুল এবং ঈশ্বরদী প্রতিনিধি অদিত রহমান স্রোত।

অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আমিনুর রহমান খান, কবি আলমগীর কবীর হৃদয়, বাচিক শিল্পী ও কবি মঞ্জুরুল ইসলাম, কবি করুনা নাসরিন, কবি শামীমা সীমা, কবি সৈয়দা সোনিয়া খাতুন, কবি নীলিমা নীল, কবি নিন্দুক বিশ্বাস, কবি ফিরোজা খান, কবি মরিয়ম বেলারুশী, কবি মানিক মজুমদার এবং কবি রুদ্র বিশ্বাস।

অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি সহ ৪০ জন কবি সাহিত্যিককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।  ক্রেস্ট গ্রহণের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন রানা গ্রুপের ব্যবস্থাপক জেসমিন আরা মিলি বিশ্বাস।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন ডাঃ নাজমুল হক। এরপর প্রয়াত তিন কবি ইদ্রিস আলী, আলতাফ হোসেন ও আজাদ এহতেশামের বিদেহী আত্মার প্রতি সম্মান প্রদর্শন করে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

সম্পূর্ণ অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন পত্রিকার সম্পাদক সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম এবং সাহিত্য সম্পাদক ড. মনছুর আলম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু–২

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ র‍্যাবের জালে মাদক ব্যবসায়ী

ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি

সংবাদপত্র ও সাংবাদিকরাই মানবতার বার্তাবাহক—এমপি শিমুল বিশ্বাস

কুষ্টিয়া পৌরসভার দলীয় কাউন্সিলর পদপ্রার্থীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার

১০

নতুন কর ছাড়াই কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১১

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

১২

আনসার-ভিডিপি ইআরপি রূপান্তরে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৩

মোল্লাহাটে কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত রুবেল মিয়া

১৪

ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের

১৫

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৬

খুলনার পাইকগাছায় হামলায় আহত বৃদ্ধা সুমিত্রা ঘোষের মৃত্যু, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি

১৭

চলতি বছরে সুদানে অন্তত ৩৩০ শিশু হতাহত: জাতিসংঘ

১৮

ট্রাম্পের কটাক্ষের জবাবে ইতালি: ‘মানুষ আসে-যায়, সম্পর্ক টিকে থাকে’

১৯

শার্শায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

২০