নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

আনসার-ভিডিপি ইআরপি রূপান্তরে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

এইচ এম মাহমুদ হাসান

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কর্মসূচিকে আরও একধাপ এগিয়ে নিতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (AI) স্মার্ট প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ লক্ষ্যে তিনি আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং বাহিনীর সার্বিক ডিজিটাল সিস্টেমের প্রান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে প্রত্যক্ষ ভুমিকার রুপরেখা উপস্থাপন করেন।

সাক্ষাৎকালে মহাপরিচালক বাহিনীর চলমান ডিজিটাল রূপান্তর কার্যক্রম এবং AVERP (Ansar VDP Enterprise Resource Planning)-এর কোর ফিচারের প্রতিষ্ঠিত সুবিধাভোগীদের জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে সংযুক্তি ও ভবিষ্যৎ সম্ভাবনাসমুহ উপস্থাপন করেন। তিনি জানান, AVMIS, APMIS, EMIS, AVJOBS, TRGMS, CRM, STDMS, IADMS ও AVSSO-সহ বিভিন্ন আন্তঃসংযুক্ত স্মার্ট প্ল্যাটফর্মের মাধ্যমে বাহিনীর মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রশিক্ষণ, মোতায়েন, ভাতা বিতরণ, জনসেবা এবং যেকোন আভিযানিক ও সামাজিক কর্মসূচিসহ কর্মসংস্থান ও উদ্যোক্তা কার্যক্রম ইতোমধ্যে সুবৃহৎ ও বিস্তৃত ডিজিটাল ব্যবস্হাপনায় পরিচালিত হচ্ছে।

মহাপরিচালক আরও উল্লেখ করেন যে, প্রায় ৬০ লক্ষ সদস্যের এই বৃহৎ বাহিনীর ক্রমবর্ধমান ডেটাবেইজ এবং বহুমাত্রিক ডিজিটাল ইন্টারঅ্যাকশন ভবিষ্যতে Big Data, Machine Learning (ML), Large Language Model (LLM) এবং Artificial Intelligence (AI) প্রযুক্তি উন্নয়নের জন্য একটি শক্তিশালী ভিত্তি তৈরি করছে। তিনি বলেন, বাহিনীর নিজস্ব ডেটাভিত্তিক LLM ও AI-চালিত অটোমেশন ব্যবস্থা ভবিষ্যতে স্মার্ট সিদ্ধান্ত গ্রহণ, দক্ষতা বিশ্লেষণ, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং জবাবদিহিমুলক জনসেবা সহজীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

মাননীয় মন্ত্রী উদ্যোগটিকে সময়োপযোগী, উদ্ভাবনী ও ভবিষ্যতমুখী হিসেবে অভিহিত করেন। তিনি প্রান্তিক পর্যায়ে বিশাল জনগোষ্ঠীর সম্পৃক্ত জনগুরুত্বপূর্ণ এই বিষয়টির সম্ভাব্যতা যাচাই এবং কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট সরকারি অংশীজনদের সমন্বয়ে শিগগিরই একটি বিশেষ সভা আয়োজনের নির্দেশনা প্রদান করেন।

বিশেষজ্ঞদের মতে, আনসার-ভিডিপির বিদ্যমান ডিজিটাল অবকাঠামোর সঙ্গে AI ও LLM প্রযুক্তির সংযোজন কেবল বাহিনীর প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করবে না; বরং জাতীয় পর্যায়ে তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ, মানবসম্পদ উন্নয়ন, কর্মসংস্থান ব্যবস্থাপনা এবং নাগরিকসেবা আধুনিকায়নের ক্ষেত্রেও একটি কার্যকর মডেল হিসেবে ভূমিকা রাখতে পারে।

বাহিনীর ডিজিটাল ব্যবস্হাপনা শীর্ষক এই উপস্থাপনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) জনাব মোঃ রফিকুল ইসলাম এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের বকশিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘরবাড়িসহ দুটি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক মতি মিয়া ‎​

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু–২

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ র‍্যাবের জালে মাদক ব্যবসায়ী

ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি

সংবাদপত্র ও সাংবাদিকরাই মানবতার বার্তাবাহক—এমপি শিমুল বিশ্বাস

১০

কুষ্টিয়া পৌরসভার দলীয় কাউন্সিলর পদপ্রার্থীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

১১

নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার

১২

নতুন কর ছাড়াই কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৩

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

১৪

আনসার-ভিডিপি ইআরপি রূপান্তরে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৫

মোল্লাহাটে কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত রুবেল মিয়া

১৬

ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের

১৭

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৮

খুলনার পাইকগাছায় হামলায় আহত বৃদ্ধা সুমিত্রা ঘোষের মৃত্যু, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি

১৯

চলতি বছরে সুদানে অন্তত ৩৩০ শিশু হতাহত: জাতিসংঘ

২০