নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬ জন

মোল্লাহাটে কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত রুবেল মিয়া

(বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার ৫৩ নম্বর কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছেন মোঃ রুবেল মিয়া।

গত ৩০ জুন বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সমাবেশে সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। যা ৬ জুলাই সোমবার উপজেলা নিবার্হী কর্মকর্তার স্বাক্ষরের মাধ্যমে অনুমোদিত হয়।

নবনির্বাচিত সভাপতি মোঃ রুবেল মিয়া উপজেলার ৭ নম্বর আটজুড়ী ইউনিয়নের কাহালপুর গ্রামের বাসিন্দা এবং বারবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম মোঃ মশিউর রহমান মিয়ার ছেলে। তার বাবা দীর্ঘদিন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কয়েক বছর আগে তার মৃত্যুর পর এবার তার ছেলে সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে বলে মনে করছেন এলাকাবাসী।
সভাপতি নির্বাচিত হওয়ার পর মোঃ রুবেল মিয়া বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ ও সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত অভিভাবক ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, নতুন সভাপতির নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে এবং পরিচালনা কমিটি বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের বকশিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘরবাড়িসহ দুটি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক মতি মিয়া ‎​

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু–২

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ র‍্যাবের জালে মাদক ব্যবসায়ী

ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি

সংবাদপত্র ও সাংবাদিকরাই মানবতার বার্তাবাহক—এমপি শিমুল বিশ্বাস

১০

কুষ্টিয়া পৌরসভার দলীয় কাউন্সিলর পদপ্রার্থীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

১১

নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার

১২

নতুন কর ছাড়াই কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৩

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

১৪

আনসার-ভিডিপি ইআরপি রূপান্তরে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৫

মোল্লাহাটে কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত রুবেল মিয়া

১৬

ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের

১৭

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৮

খুলনার পাইকগাছায় হামলায় আহত বৃদ্ধা সুমিত্রা ঘোষের মৃত্যু, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি

১৯

চলতি বছরে সুদানে অন্তত ৩৩০ শিশু হতাহত: জাতিসংঘ

২০