নিউজ ডেস্ক
২৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯ জন

চোরাচালান ও মানবপাচার রোধে ডিমলায় বিজিবির নতুন বিওপি

(নীলফামারী) প্রতিনিধি: 
সীমান্তে নজরদারি জোরদার, চোরাচালান, মানবপাচার ও মাদক পাচার প্রতিরোধে নীলফামারীর ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নে নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নতুন এ বিওপি চালুর ফলে সীমান্ত নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে জানিয়েছে বিজিবি।

সোমবার (৬ জুলাই) বেলা ১১টায় উপজেলার তিস্তা নদীর তীরে ৫১ বিজিবির অধীনে নির্মিত ঝাড়সিংহেশ্বর বিওপির উদ্বোধন করেন উত্তর-পশ্চিম রংপুর রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের। উদ্বোধন শেষে তিনি বিওপি প্রাঙ্গণে একটি আমগাছের চারা রোপণ করেন।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছের বলেন, কালিগঞ্জ ও থানাহাট বিওপির মধ্যবর্তী সীমান্ত এলাকার দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। দীর্ঘ এ সীমান্ত এলাকায় কার্যকর নজরদারি নিশ্চিত করা, আন্তঃসীমান্ত অপরাধ দমন, চোরাচালান, মানবপাচার ও মাদকের বিস্তার প্রতিরোধ এবং বিজিবির অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যেই নতুন এ বিওপি স্থাপন করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন বিওপি চালুর ফলে সীমান্তে টহল ও নজরদারি আরও জোরদার হবে। একই সঙ্গে সীমান্ত ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং সীমান্তবর্তী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা ও দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবির কার্যক্রম আরও গতিশীল হবে।

উদ্বোধন অনুষ্ঠানে বিজিবি রংপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজিউর রহমানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরের বকশিগঞ্জ ভয়াবহ অগ্নিকাণ্ড: ঘরবাড়িসহ দুটি গরু পুড়ে ছাই, নিঃস্ব কৃষক মতি মিয়া ‎​

ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে কিশোরের মরদেহ উদ্ধার

দিনাজপুর বীরগঞ্জে সড়ক দুর্ঘট,নায় মা-ছেলের মৃত্যু–২

অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান, ডিমলায় পুলিশ-জনতার মতবিনিময় সভা

তালায় জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তালায় নারী সমাবেশে নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে নারী সমাবেশ অনুষ্ঠিত

বাগেরহাটে ১৪ কেজি গাঁজাসহ র‍্যাবের জালে মাদক ব্যবসায়ী

ট্রাস্টি বোর্ড ভেঙে ইউরোপিয়ান ইউনিভার্সিটিতে প্রশাসক নিয়োগ, সরকারের প্রজ্ঞাপন জারি

সংবাদপত্র ও সাংবাদিকরাই মানবতার বার্তাবাহক—এমপি শিমুল বিশ্বাস

১০

কুষ্টিয়া পৌরসভার দলীয় কাউন্সিলর পদপ্রার্থীদের সাথে জামায়াতের মতবিনিময় সভা

১১

নরসিংদীর শিবপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবসে আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার

১২

নতুন কর ছাড়াই কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা

১৩

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

১৪

আনসার-ভিডিপি ইআরপি রূপান্তরে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সহযোগিতার আশ্বাস

১৫

মোল্লাহাটে কাহালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত রুবেল মিয়া

১৬

ন্যাটো সম্মেলনের আগে মস্কোর দিকে ৪০০-র বেশি ড্রোন নিক্ষেপ ইউক্রেনের

১৭

সাভারে এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণ, আহত ৪; প্রতিবাদে বিক্ষোভ মিছিল

১৮

খুলনার পাইকগাছায় হামলায় আহত বৃদ্ধা সুমিত্রা ঘোষের মৃত্যু, হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবি

১৯

চলতি বছরে সুদানে অন্তত ৩৩০ শিশু হতাহত: জাতিসংঘ

২০