নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়ন, আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণ এবং নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

আজ শনিবার টাঙ্গাইলের মধুপুর উপজেলায় জটাবাড়ী ফাযিল (ডিগ্রি) মাদরাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ফকির মাহবুব আনাম বলেন, শিক্ষা খাতে শৃঙ্খলা ও গুণগত মান নিশ্চিত করতে সরকার নকলমুক্ত ও স্বচ্ছ পরীক্ষা পরিচালনা করছে, যাতে প্রকৃত মেধাবীরা তাদের প্রাপ্য মূল্যায়ন পায়।

এরপর মন্ত্রী পর্যায়ক্রমে গাংগাইর নজমুল ইসলাম ফাযিল মাদরাসা, মধুপুর আদর্শ ইসলামিয়া কামিল মাদরাসা এবং শালিখা ফাজিল মাদরাসার নবনির্মিত ৪ তলা ভবনের উদ্বোধন করেন।

এর আগে ফকির মাহবুব আনাম জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়িত মধুপুর উপজেলার কাকরাইদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ১ লাখ লিটার পানি ধারণক্ষমতা সম্পন্ন পানির ট্যাংক নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এ সময়ে তথ্যপ্রযুক্তি মন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় জনগণের জন্য আর্সেনিকমুক্ত ও নিরবচ্ছিন্ন সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, মধুপুরের সার্বিক উন্নয়নে সরকার আন্তরিক এবং এলাকার শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনসেবামূলক অবকাঠামোর উন্নয়নে ধারাবাহিকভাবে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব উন্নয়নকাজ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

দিনের কর্মসূচির শুরু করার আগে মন্ত্রী মধুপুরের যুবদলের সাবেক নেতা মরহুম সোহেল তালুকদারের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সাথে কথা সাক্ষাৎ করেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজস্থলীতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নাগরিকদের মৌলিক সেবা নিশ্চিত করতে সরকার কাজ করছে : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

গোপালগঞ্জে দুস্থ ব্যক্তিদের মধ্যে অনুদানের চেক বিতরণ

হুইল চেয়ারে পরীমণি

কুড়িগ্রামে যোগাযোগে নতুন দিগন্ত কাঠের সেতু উদ্বোধন করেন এমপি ড.আতিক মোজাহিদ

বাংলাদেশ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগোচ্ছে : অর্থমন্ত্রী

১ দিন না খেয়ে থাকলে যা হয় !

অ্যাকশনে আলিয়া . প্রথম দিনেই ধাক্কা

আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি

ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের সম্ভ্যাব্য স্থান পরিদর্শন

১০

অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ ইউনেস্কোর ‘বিপন্ন’ তালিকা থেকে রক্ষা পেল

১১

রাজধানীসহ সারা দেশে মাদকেই বাড়ছে ধর্ষণ- খুন ও অপরাধ

১২

বেপরোয়া অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু,দায় কার? স্পিডব্রেকার নিয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী!

১৩

আশুলিয়ায় ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

নবীনগরে অগ্নিকাণ্ডে নিঃস্ব চিশতিয়া টেইলার্স: পাশে দাঁড়িয়ে আশার আলো দেখালেন এমপি এম এ মান্নান

১৫

শোকযাত্রার আগে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

১৬

সুপেয় পানির সংকট নিরসনে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করছি: পরিবেশ প্রতিমন্ত্রী

১৭

সাভারে ২৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৮

কালীগঞ্জে ‘মোস্তফা আবাসিক’ যেন পাপাচারের নিরাপদ দুর্গ দেহব্যবসা ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী।

১৯

সাংবাদিক মো. কামরুল ইসলামের জন্মদিন আজ, সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা!

২০