জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সকালে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আসমা শাহীন ‘বিশ্ব মাদক সমস্যা : চলমান সংকট, নতুন চ্যালেঞ্জ, উদ্ভাবনী সমাধান’ প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক জীবন থেকে জীবন কেড়ে নেয়। মাদকের ভয়াল থাবায় ব্যক্তি, পরিবার, সমাজ বিপর্যস্ত হয়ে পড়ে। তাই মাদকের ছোবল থেকে আমাদের প্রজন্মকে রক্ষা করতে হবে। মাদকের চ্যালেঞ্জ মোকাবেলায় মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করতে হবে। পাশাপাশি সমস্যার সমাধানে উদ্ভাবনী প্রচেষ্টাকে বিবেচনায় নিতে হবে।
অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক রীফা রাওনাক নীতু, মানবাধিকার কর্মী অ্যাডভোকেট আব্দুল ওহাব প্রমুখ।
আলোচনা সভার আগে আজ সকালে মাদকবিরোধী একটি শোভাযাত্রা কালেক্টরেট ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
মন্তব্য করুন