মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে শহরের একটি ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সদর উপজেলার সদর রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদের নেতৃত্বে বাজার মনিটরিং করা হয়।
অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য প্রদর্শন ও সংরক্ষণের দায়ে বাবুল ওষুধ ফার্মেসির মালিক নকুল চন্দ্র দাসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় বিভিন্ন ফামেসির মালিককে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন ও সংরক্ষণ না করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল হোসেন এবং সদর থানার পুলিশ উপস্থিত ছিল।
মন্তব্য করুন