নিউজ ডেস্ক
১৯ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

মধুখালীর নিহত যুবক প্রান্তের শোকাহত পরিবারের পাশে সাবেক সংসদ খন্দকার নাসির 

 রনজান আলী , মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরে ডিবি হেফাজতে মৃত্যুবরণকারী ছাত্রলীগ  ইশতিয়াক মির্জা প্রান্তের বাড়িতে গিয়ে শোকাহত  পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও ফরিদপুর ১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসরুল ইসলাম।

২৪ জুন সকাল ১০ টার সময় মধুখালী উপজেলার বিএনপির নেতৃবৃন্দকে সাথে নিয়ে পৌরসভার গোন্দারদিয়া বাড়িতে। প্রান্তের মা, ছোট ভাই ও পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলে খোজ খবর নেন। খন্দকার নাসির এই অপমৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করে বলেন,যদি হত্যাকাণ্ড হয়ে থাকে তবে তার সঠিক বিচার দাবি করেন। এই অসহায় পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশনা দেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান হিংসাত্মক  রাজনীতি, দমন পিরোন ও হত্যাকান্ড পছন্দ করেন না।

তারেক রহমান কখনোই কোন অন্যায় অপরাধ মেনে নিবে না।সেসময় উপস্থিত ছিলেন, মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলিম মানিক,পৌর বিএনপির সভাপতি হায়দার আলী মোল্লা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু কুমার রায় ও শরিফুল ইসলাম ফকির, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মুন্নু, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান কালা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন সহ আরো অসংখ্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ইশতিয়াক মির্জা প্রান্ত গত ২০ জুন ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে আটক হন। পরদিন ২১ জুন সকালে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যুর খবর পায় পরিবার। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলা হলেও পুলিশ জানিয়েছে, হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।প্রান্তের মৃত্যুতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানাজায় অংশগ্রহণকারী অনেকেই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা স্নান বার্ণির মেলা সম্পন্ন

কাতারকে হারিয়ে প্রথমবারের মত বিশ্বকাপের নক আউট পর্বে বসনিয়া

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশের ‘ডেভিল হান্ট’ অভিযান আটক ৩!

লালমোহনে খালখনন প্রকল্প এলাকায় জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

জনসেবার অঙ্গীকার নিয়ে শ্রীপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ডাঃ মোঃ শামসুদ্দীন।

সুনামগঞ্জে শিশু একাডেমির উদ্যোগে রবীন্দ্র নজরুজ জয়ন্তী পালিত

মধুখালীতে  ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও  পরিকল্পনা সভা অনুষ্ঠিত

পুলিশ লাইন্সে “বুদুম বাঁশ” চারা রোপণ করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়”

নাচোলে ডিএনসির অভিযানে এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ: চোখ হারাতে হলো আয়কর আইনজীবীকে!

১০

বাগেরহাটে উপকূল জলবায়ু ও পরিবেশ মেলা অনুষ্ঠিত

১১

ঢাবির সঙ্গে সহযোগিতা সম্প্রসারণে আগ্রহী অস্ট্রেলিয়া

১২

ইরান হরমুজ প্রণালীতে টোল না নেওয়ার আশ্বাস দিয়েছে : ট্রাম্প

১৩

চট্টগ্রামে খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে মেয়রের নির্দেশ

১৪

বাংলাদেশের জন্য ৪৫০ মিলিয়ন ডলার অনুমোদন বিশ্বব্যাংকের

১৫

সারের মজুত নিশ্চিত করতে ৬০ হাজার টন সার আমদানির অনুমোদন

১৬

কৃষিপণ্যের বাজার সম্প্রসারণে চট্টগ্রামে বিপণন কর্মশালা

১৭

তাপপ্রবাহ মোকাবিলায় স্বাস্থ্যব্যবস্থাকে জলবায়ু-সহিষ্ণু করতে হবে: ডব্লিউএইচও

১৮

রোহিঙ্গাদের সহায়তায় ১৩৭ কোটি টাকার চুক্তি

১৯

কুষ্টিয়ায় মাদক ও চোরাচালানি পণ্য উদ্ধার

২০