নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন এবং  রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আটজন রয়েছেন।

এই সময়ে ১০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮০০ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৬০ জন। এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৫ শতাংশ নারী। ডেঙ্গুতে এই বছর ১০ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু হয়। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয়বার মাস সেরা মুশফিক

প্রবাসীদের সহজ রেমিট্যান্স সেবা নিয়ে ব্যাংক অব মালদ্বীপের সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

সৌর বিদ্যুৎ ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে ব্যাপক সংস্কারের পরামর্শ সিপিডির

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

মেসিকে অভিন্দন জানালেন ক্লোসা

খাদ্য নিরাপত্তা ও পরিবেশ সংরক্ষণ নিশ্চিতে টেকসই কৃষি চর্চার সুপারিশ

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন সাভারের গবেষণা ইনস্টিটিউটে

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি

১০

ধানমণ্ডিতে গণমাধ্যম কর্মীদের ওপর জামায়াত নেতা কর্মীদের হামলার প্রতিবাদ ছাত্রদলের

১১

খিলক্ষেতে নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা কানন আটক

১২

স্বামীর অনুপ্রেরণায় শরীয়তপুরের তানিয়া বেগম সফল নারী উদ্যোক্তা

১৩

নবীনগরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তায়েফ সরকার গ্রেপ্তার!

১৪

বৃষ্টি ও উজানের ঢলে তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই, নিম্নাঞ্চল প্লাবিত

১৫

নবীনগরে জনদুর্ভোগ ও সামাজিক অবক্ষয় তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান — ক্যাপ্টেন আহাদ 

১৬

নাটোরে ঐতিহাসিক পলাশী দিবস উপলক্ষে আলোচনা

১৭

পবিত্র আশুরাকে ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে: ডিএমপি কমিশনার

১৮

পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত

১৯

ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু

২০