নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী আকর্ষণীয় প্রণোদনা, বিশ্বমানের অবকাঠামো এবং দেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরে জাপানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বৃহৎ পরিসরে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার টোকিওতে বাংলাদেশ দূতাবাসে দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সেমিনার’-এ তিনি এ আহ্বান জানান।

দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাপানে বাংলাদেশ দূতাবাস এবং জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন (জেট্রো) যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। এতে জাপানের ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা, বিনিয়োগকারী, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন খাতের প্রতিনিধিরা অংশ নেন।

স্বাগত বক্তব্যে রাষ্ট্রদূত দাউদ আলী বাংলাদেশ ও জাপানের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ওপর জোর দেন।

তিনি বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে এবং আধুনিক অবকাঠামো, রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) ও হাই-টেক পার্কের মাধ্যমে বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় সুযোগ তৈরি করেছে।

ট্যাক্স হলিডে (কর অবকাশ), শুল্ক ছাড় এবং মূলধন সম্পূর্ণ ফিরিয়ে নেওয়ার সুবিধাসহ সরকারের বিভিন্ন প্রণোদনার কথা উল্লেখ করে রাষ্ট্রদূত জাপানি ব্যবসায়ীদের বাংলাদেশে বড় পরিসরে বিনিয়োগের আমন্ত্রণ জানান। তিনি আশা প্রকাশ করেন, জাপানের প্রযুক্তি ও অভিজ্ঞতা এবং বাংলাদেশের বিশাল দক্ষ তরুণ জনশক্তি উভয় দেশের জন্যই পারস্পরিক লাভজনক সুযোগ তৈরি করতে পারে।

সেমিনারে দূতাবাসের কাউন্সেলর (পলিটিক্যাল) মুহাম্মদ সফিউল আজম এবং কাউন্সেলর (কমার্শিয়াল) মোরারজী দেশাই বর্মন বাংলাদেশের বিনিয়োগ নীতি, কৌশলগত সুবিধা এবং সম্ভাবনাময় রপ্তানি পণ্য (যেমন- চামড়া ও পাটজাত পণ্য, ফার্মাসিউটিক্যালস ও প্লাস্টিক) নিয়ে দু’টি তথ্যবহুল পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন।

জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (জেবিসিসিআই) সভাপতি তারেক রফি ভূঁইয়া (জুন) বাংলাদেশে সাম্প্রতিক উন্নয়ন এবং বাস্তব বিনিয়োগ অভিজ্ঞতার নানা দিক তুলে ধরেন।

সেমিনারে সান কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও শুম্পেই নাকাসোনে বাংলাদেশে ব্যবসা করার নিজস্ব অভিজ্ঞতা থেকে উদাহরণ দিয়ে জাপানের প্রযুক্তি খাতে বাংলাদেশের দক্ষ জনশক্তিকে নিয়োজিত করার সম্ভাবনার ওপর জোর দেন।

সেমিনারের শেষে উন্মুক্ত আলোচনা পর্বে জাপানি উদ্যোক্তা এবং ব্যবসায়ী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের সুযোগের বিষয়ে গভীর আগ্রহ প্রকাশ করেন। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই সেমিনার বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে অবদান রাখবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান চুক্তির পক্ষে ট্রাম্পের সাফাই, সমালোচকদের ‘বোকা’ আখ্যা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

ব্রাজিলের অনুশীলনে নেইমার

১০

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

১১

জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন

১২

সংসদে সভাপতিকে ‘ঝুঁকিয়া’ সম্মান জানানোর বাধ্যবাধকতা নেই : স্পিকার

১৩

মধুখালীতে ট্রাফিক পুলিশের তল্লাশি দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক

১৪

ক্ষেপণাস্ত্র হামলার মুখে কিয়েভ

১৫

ডিমলায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত, কৃষি প্রযুক্তি প্রসারে নতুন প্রত্যাশা

১৬

সবার মতামত নিয়ে জাতীয় গণমাধ্যম কমিশন গঠন করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

১৭

লেবাননে এক ইসরাইলি সেনা নিহত, আহত ৭

১৮

অক্সফোর্ড ইউনিয়নে টমি রবিনসনের বক্তৃতাকে ঘিরে শত শত মানুষের বিক্ষোভ

১৯

আশুলিয়ায় বিশেষ অভিযানে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

২০