নিউজ ডেস্ক
৪ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

মোঃ আব্দুল কাদেরঃ
স্টাফ রিপোর্টার ময়মনসিংহঃ

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নে নিম্ন আয়ের ও অসহায় ৬৫৯টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার সিংরাইল গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে উপকারভোগীদের হাতে এসব কার্ড তুলে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর উদ্যোগে সারাদেশে চলমান ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের সংসদ সদস্য ডাঃ মাহবুবুর রহমান লিটন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ সাইফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস এম হুমায়ুন কবির সরকার। অনুষ্ঠান পরিচালনা করেন ত্রিশালের সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান।
স্বাগত বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী কর্মসূচির লক্ষ্য ও গুরুত্ব তুলে ধরেন। এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূইয়া, যুগ্ম আহ্বায়ক আতাউর রহমান শামীম, মুঞ্জুরুল ওয়াহেদ নিক্সন, আনিছুজ্জামান মৃধা, জিয়াউল হাসান জামিল, আব্দুল আউয়াল ফরাজী, আব্দুল মতিন এবং কাঁঠাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারগুলো ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের সুযোগ পাবে। এর ফলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে এবং প্রকৃত সুবিধাভোগীরা সরাসরি উপকৃত হবেন।কার্ড পেয়ে উপকারভোগীদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা যায়। স্থানীয়রা এ উদ্যোগকে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য একটি সময়োপযোগী ও জনবান্ধব পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু, পরিচয় শনাক্তে পুলিশের চেষ্টা

স্বজনের আকুতিমৃত্যুর মরদেহ দেখতে যাওয়া নিজেই মরদেহ হয়ে গেল

উত্তরা পূর্ব থানায় নিখোঁজ ব্যক্তির সাধারণ ডায়েরি, স্বজনের আকুতি

ত্রিশালে ৬৫৯ অসহায় পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

নারায়নগঞ্জে প্রায় ১ কোটি ৪৮ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ

আশুলিয়ায় ওষুধ দেওয়ার নাম করে শিশুকে ধর্ষণ,ফার্মেসি মালিক আট

চাঁপাইনবাবগঞ্জ বালুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শন প্রতিরক্ষা উপদেষ্টার

নাটোরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

১০

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হত্যা করা হয়েছে

১১

ফেনীতে কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

১২

সাবেক ভূমিমন্ত্রী ও এমপি’র ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

১৩

ডিসেম্বরের আগে জলাবদ্ধতাসহ চট্টগ্রামের ৩টি প্রকল্প সম্পন্ন হবে : সিডিএ চেয়ারম্যান

১৪

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

১৫

বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে

১৬

সহিংসতা ও নাশকতার মামলায় আ.লীগ নেতা আফজাল গ্রেপ্তার

১৭

স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ

১৮

শেরপুরে কৃষক নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

১৯

“একটি হারানো বিজ্ঞপ্তি”

২০