নিউজ ডেস্ক
৫ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হতে পারে, প্রত্যাশা মধ্যস্থতাকারী পাকিস্তানের

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ অবসানে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করতে আগ্রহী পাকিস্তান। দুই দেশের মধ্যে একটি শান্তি চুক্তি আগামী ২৪ ঘণ্টার মধ্যেই চূড়ান্ত হতে পারে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘আমরা এখন পর্যন্ত যেকোনো সময়ের চেয়ে শান্তি চুক্তির কাছাকাছি পৌঁছেছি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর অবিলম্বে ইলেকট্রনিকভাবে চুক্তিতে স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান। এরপর পরবর্তী সপ্তাহে কারিগরি পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হবে।’

তিনি আরও জানান, কয়েক সপ্তাহ ধরে স্থগিত থাকা প্রাথমিক সমঝোতা স্মারকের শর্ত নিয়ে আলোচনার পর সম্প্রতি ওয়াশিংটন ও তেহরান উভয়ই একটি চুক্তির কাছাকাছি পৌঁছানোর ইঙ্গিত দিয়েছে।

তবে এখনো উত্তেজনা পুরোপুরি কমেনি। যুক্তরাষ্ট্র জানিয়েছে, শনিবার ভোরে তারা হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে হামলা চালানো একাধিক ইরানি ড্রোন ভূপাতিত করেছে।

অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, সব বিষয়ে পূর্ণাঙ্গ সমঝোতা না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাবে না যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চূড়ান্ত বোঝাপড়া হয়েছে।

পাকিস্তান এপ্রিল মাসে একটি নাজুক যুদ্ধবিরতির পর থেকেই দুই পক্ষকে আলোচনায় ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ইসলামাবাদে অনুষ্ঠিত মধ্যস্থতা আলোচনাও কোনো চূড়ান্ত সমাধান ছাড়াই শেষ হয়েছিল, যা চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া এবং যুক্তরাষ্ট্র-ইসরাইলি হামলার পর ইরান-কেন্দ্রিক সংঘাত থেকে উদ্ভূত যুদ্ধের অবসান ঘটাতে ব্যর্থ হয়।

শেহবাজ শরিফ তাঁর পোস্টে বলেন, তিনি ‘আশাবাদী যে এই ঐতিহাসিক শান্তি চুক্তি স্থায়ী শান্তির একটি শক্তিশালী ভিত্তি তৈরি করবে’ এবং যুক্তরাষ্ট্র ও ইরান উভয়কেই তাদের ‘অবিচল অঙ্গীকারের জন্য ধন্যবাদ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

ইসরাইলের ৩টি ট্যাংক ধ্বংসের দাবি হিজবুল্লাহর, লেবাননে নিহত ৩

দেশজুড়ে হতে পারে বৃষ্টি, দিন-রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা

সাবেক মন্ত্রী হারুন অর রশীদের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

মধুখালীতে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

সাংবাদিক কন্যা কথা’র শুভ জন্মদিন

দিনাজপুর বীরগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় রাজশাহীর এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিজেদের আয়ে বৃক্ষরোপণ, ‘BD Tree Man’ গড়ছে পরিবেশ রক্ষার দৃষ্টান্ত

ইরান চুক্তির পক্ষে ট্রাম্পের সাফাই, সমালোচকদের ‘বোকা’ আখ্যা

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাষ্ট্রদূতের

১০

বাধা সৃষ্টিকারী অবৈধ স্থাপনা ও দখলদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : সিডিএ চেয়ারম্যান

১১

দেশে স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে সবাই একমত হয়েছে : ডা. জাহেদ

১২

২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপের ফাইনাল : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি করে নতুন বিষয় : মাহদী আমিন

১৪

বিস্ফোরক আইনের মামলায় আ.লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৫

নবীনগরে অটোরিকশার মুখোমুখি সং*ঘ*র্ষে শিশু নিহত, আহত ৩!

১৬

অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা : গ্রেফতার ২

১৭

ব্রাজিলের অনুশীলনে নেইমার

১৮

মাফিয়া আওয়ামী সরকারের আঘাতের ব্যথা এখনো বয়ে বেড়াচ্ছি : তথ্য প্রতিমন্ত্রী

১৯

জলঢাকায় চাহিদার অর্ধেক মিলছে বিদ্যুৎ, লোডশেডিং এ বিপর্যস্ত জনজীবন

২০