নিউজ ডেস্ক
৪ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬২ জন

রাণীনগরে ডিএনসির অভিযানে ২ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

নওগাঁ রানীনগর প্রতিনিধি :

মো: নেকিদুল ইসলাম নিক

নওগাঁর রাণীনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ কেজি গাঁজাসহ রকি কুমার শাখাড়ী (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বুধবার উপজেলার চকাদিন হিন্দুপাড়া এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় ডিএনসির একটি দল। এ সময় সন্দেহভাজন রকি কুমার শাখাড়ীর দেহ তল্লাশি ও তার হেফাজতে থাকা মালামাল পরীক্ষা করে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রকি কুমার শাখাড়ী উপজেলার চকাদিন হিন্দুপাড়া গ্রামের রনজিত শাখাড়ীর ছেলে বলে জানা গেছে।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উদ্ধারকৃত গাঁজা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাণীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, সমাজ থেকে মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে চলমান এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা উল্লেখ করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু

দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

উয়েফা প্রধানের সমালোচনায় বিশ্বকাপের ১৩ দল

ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম

উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

১০

রুশ হামলায় জ্বলল কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রাল, নিহত ১১

১১

ক্রোয়েশিয়ায় নৌযান সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪

১২

সাভারে ইয়াবা ও হিরোইনসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

১৪

মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক

১৫

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

১৬

৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১৭

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ৯

১৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা

১৯

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

২০