নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের

কাউন্টি চ্যাম্পিয়নশিপে অভিষেকেই বল হাতে ক্যারিয়ার সেরা বোলিংয়ের নজির গড়লেন বাংলাদেশ পেসার হাসান মাহমুদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে দুই ইনিংসে বল হাতে ১০১ রানে ৯ উইকেট শিকার করেন কেন্টের হয়ে খেলতে নামা হাসান। তার দুর্দান্ত বোলিংয়ে ম্যাচের তৃতীয় দিন কেন্ট ১৪০ রানের বড় ব্যবধানে হারায় ল্যাঙ্কাশায়ারকে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন টু-এ ঘরের মাঠ ব্লাকপুলে টস জিতে কেন্টকে প্রথমে ব্যাট করতে পাঠায় ল্যাঙ্কারশায়ার। চারদিনের ম্যাচের প্রথম ইনিংসে ১৭৮ রানে অলআউট হয় কেন্ট। দলের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন ওপেনার বেন ডাওকিন্স। শেষ ব্যাটার হিসেবে নেমে অপরাজিত ৬ রান করেন হাসান।

জবাবে ৮৭ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। বল হাতে কেন্টের পেসার কিথ ডাডজেন ৬ উইকেট নেন। ৬ ওভার বল করে ৩২ রানে ৩ উইকেট শিকার করেন হাসান।

প্রথম ইনিংস থেকে পাওয়া ৯১ রানের লিডকে সাথে নিয়ে দ্বিতীয় ইনিংসে ৩৩২ রানে থামে কেন্ট। ফলে ল্যাঙ্কাশায়ারকে ৪২৪ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় কেন্ট। দ্বিতীয় ইনিংসে কেন্টের হয়ে ১০৩ রান করেন ক্রিস বেনঞ্জামিন। হাসান ৪ রানে আউট হন।

৪২৪ রান তাড়া করতে নেমে হাসানের বোলিং তোপে ২৮৩ রানে গুটিয়ে যায় ল্যাঙ্কাশায়ার। তৃতীয় বোলার হিসেবে আক্রমণে এসে ১৬ ওভারে ৬৯ রানে ৬ উইকেট শিকার করেন হাসান। ইনিংস বিবেচনায় প্রথম শ্রেণির ক্রিকেটে এটি হাসানের ক্যারিয়ার সেরা বোলিং ফিগার। ম্যাচে ১০১ রানে ৯ উইকেট নেন তিনি। ম্যাচ বিবেচনায় এটিও হাসানের ক্যারিয়ার সেরা বোলিং নৈপুন্যে।

এ ম্যাচে ৯ উইকেট নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ১শ উইকেট পূর্ণ করেছেন ২৬ বছর বয়সী হাসান।

ম্যাচ শেষে হাসানের বোলিংয়ের প্রশংসা করেছেন কেন্ট অধিনায়ক বেল ড্রামন্ড। তিনি বলেন, ‘বিশ্বমানের বোলিং করেছে হাসান। ম্যাচ জুড়ে ভালো দক্ষতা ও গতি নিয়ে বল করেছে সে। যখনই প্রয়োজন ছিল উইকেট নিয়েছে হাসান। দুই দিকেই বল সুইং করিয়েছে সে।’

সব মিলিয়ে কেন্টের হয়ে ছয়টি ম্যাচ খেলবেন হাসান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউন্টিতে অভিষেকেই ৯ উইকেট হাসানের

ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় লাখো তরুণ স্বেচ্ছাসেবক তৈরির তাগিদ স্বাস্থ্য প্রতিমন্ত্রীর

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণ সরকারের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী

বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত

’রংপুরে আনুষ্ঠানিকভাবে ‘হাড়িভাঙ্গা’ আম সংগ্রহ ও বিক্রি শুরু

দিল্লি বিমানবন্দরের ঘটনায় ভারতীয় দূতকে তলব ঢাকার

বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

উয়েফা প্রধানের সমালোচনায় বিশ্বকাপের ১৩ দল

ইংল্যান্ডের ‘এক্স-ফ্যাক্টর’ হয়ে উঠতে পারেন বেলিংহ্যাম

উত্তরায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ নিহত

১০

রুশ হামলায় জ্বলল কিয়েভের ঐতিহাসিক ক্যাথেড্রাল, নিহত ১১

১১

ক্রোয়েশিয়ায় নৌযান সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে ৪

১২

সাভারে ইয়াবা ও হিরোইনসহ ৬ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৩

সরকারি রেজিস্ট্রেশন পেলো ‘নিকুঞ্জ টানপাড়া কল্যাণ সোসাইটি’

১৪

মাদক-চাঁদাবাজি, চুরি ছিনতাই কোন অপরাধের ছাড় নেই; ডিসি মির্জা তারেক

১৫

নিকুঞ্জ থেকে পলাতক আওয়ামী লীগ নেতা রবিন আটক

১৬

৮ কোটি ৪১ লক্ষ টাকার ক্রীড়া ভাতা ও ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান

১৭

ইউক্রেনে রাশিয়ার ব্যাপক হামলায় নিহত ৯

১৮

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপি’র ২ হাজার ১৬৭টি মামলা

১৯

দেশে ফিরেছেন ৫৬ হাজার ৮৬৮ হাজি

২০