সাভারঃ আশুলিয়া বিশেষ অভিযান পরিচালনা করে পৃথক পৃথক স্থান থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১০জুন) দুপুরের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম।
এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়া থানার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,মোঃ আঃ সাত্তার মুন্সী, পিতা-মোঃ আবুল কাশেম, মাতা-মোসাঃ শাহানাজ বেগম সাং-ভাদাইল তালতলা থানা- আশুলিয়া, জেলা -ঢাকা,আব্দুল হালিম, পিতা- মোঃ লেহাজ উদ্দিন, সাং- দিয়াখালী উত্তরপাড়া, থানা- আশুলিয়া, জেলা -ঢাকা ও মোঃ মাহিনুর হাসান মুকুল, পিতা- মোঃ গোলাম সরোয়ার সাং-কালিয়ানী সর্দারপাড়া, থানা- শার্শা, জেলা -যশোর। তারা সবাই আশুলিয়া থানার বিভিন্ন মহল্লা ভাড়া থাকেন।
থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ভাদাইল তালতলা এলাকা থেকে সাত্তার মুন্সীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করে।
অপর একটি পৃথক অভিযানে আশুলিয়া থানার বিশমাইল কুটুরিয়া এলাকার হতে আব্দুল হালিমকে ২০ পিস ও বাংলাবাজার এলাকা হতে মাহিনুর হাসান মুকুলকে ১০ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, থানা এলাকা মাদকমুক্ত, সন্ত্রাস দমন কার্যক্রমসহ অপরাধ নির্মূলে পুলিশ কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন