নিউজ ডেস্ক
৬ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৬ জন

সংঘর্ষের ঘটনায় ৫ জন কারাগারে!

সাধন সাহা জয়ঃ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ

​ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের থলিয়ারা গ্রামে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়।

​কারাগারে পাঠানো ব্যক্তিরা হলেন—রফিকুল ইসলাম (৪৫), সাইদ মিয়া (৫০), আল আমিন (৪৫), ফারুকুল ইসলাম (৪৫) এবং সাব্বির মিয়া (২৬)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, থলিয়ারা গ্রামে একটি দোকানের জায়গা দখল ও ব্যবসা পরিচালনা নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে গত রবিবার (৭ জুন) সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

​খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অভিযানে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে হাতেনাতে আটক করে পুলিশ।

​এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, “সংঘর্ষের মূল কারণ উদ্ঘাটন এবং ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্ত করতে আমাদের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি নিয়ে বিশ্বজুড়ে প্রতিক্রিয়া

রাজশাহীতে ‘বিপিডব্লিউএন কৌশলগত পরিকল্পনা’ বাস্তবায়ন বিষয়ক কর্মশালা

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে ‘বড় বিজয়’ অর্জনের দাবি ইরানের

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

দেশজুড়ে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে দিন-রাতের তাপমাত্রা

ইরান থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারে প্রস্তুত যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও ইতালি

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

মুন্সীগঞ্জে বোরো ধানের বাম্পার ফলন

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় আহত ৭

নেত্রকোণায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

১০

ওয়ার্ড পর্যায়ে নাগরিক সেবা জোরদারের নির্দেশনা রাসিক প্রশাসকের

১১

নেত্রকোণায় স্টার্টআপ ও বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী

১২

কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

১৩

আলহাজ্ব মোঃ মনজুরুল ইসলাম ভাই-কে বীরগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

১৪

সাংবাদিক শারমিন আরাকে ঘিরে অপপ্রচার ও রাজনৈতিক ট্যাগ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ

১৫

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবি’র অভিযানে ১৬২ বোতল ভারতীয় সিরাপ জব্দ

১৬

বিদ্যালয়ে পরিবার তন্ত্রঃ ‎মণিরামপুর প্রধান শিক্ষক আমানতের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

১৭

কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি

১৮

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ২নং পলাশবাড়ী ইউনিয়নের হিরামনী চাপা পাড়া হরিমন্দিরে আয়োজিত অনুষ্ঠান 

১৯

বাংলাদেশ-ইন্দোনেশিয়ার হালাল পণ্যের বাণিজ্য সম্প্রসারণে যশোরে মতবিনিময়

২০