নিউজ ডেস্ক
২ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

সাংবাদিক শারমিন আরাকে ঘিরে অপপ্রচার ও রাজনৈতিক ট্যাগ দেওয়ার অপচেষ্টার প্রতিবাদ

নিজস্ব প্রতিবেদক :নয়ন রায়

ঝিনাইদহের নারী সাংবাদিক শারমিন আরাকে ঘিরে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার, কুৎসা রটনা এবং রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সম্পৃক্ত করার অপচেষ্টার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)।

১৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি খান সেলিম রহমান ও সাধারণ সম্পাদক মো. মাহিদুল হাসান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন পেশাদার সাংবাদিক কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর নয়; তিনি সমাজ ও গণমানুষের কণ্ঠস্বর।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংবাদিক শারমিন আরা দীর্ঘদিন ধরে দল-মত নির্বিশেষে সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ প্রকাশ করে আসছেন। তাঁর পেশাগত দায়িত্ব পালনের কারণেই একটি মহল তাঁকে বিতর্কিত করার চেষ্টা করছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ৫ জুন যশোর সদরের কিসমত হৈবতপুর ভোটকেন্দ্রে উপজেলা নির্বাচন চলাকালে অনিয়মের প্রতিবাদ করায় সাংবাদিক শারমিন আরাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।

এ ছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের গণআন্দোলনের সময়ও তিনি ঝুঁকি নিয়ে সংবাদ সংগ্রহ ও প্রকাশ করেছেন বলে দাবি করেছে সংগঠনটি।
সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ২০২৫ সালের ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির সংবাদ সংগ্রহ এবং ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিভিন্ন রাজনৈতিক দলের সংবাদও তিনি সাংবাদিকতার নীতিমালা মেনে প্রকাশ করেছেন।

বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের কাজ হলো সত্য তুলে ধরা। কোনো সাংবাদিককে রাজনৈতিক ট্যাগ দিয়ে তাঁর পেশাগত মর্যাদা ক্ষুণ্ন করার চেষ্টা স্বাধীন সাংবাদিকতার ওপর আঘাত।
বিজ্ঞপ্তিতে অপপ্রচারকারীদের তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান জানিয়ে বলা হয়, সত্যনিষ্ঠ সাংবাদিকতা কোনো অপরাধ নয়। স্বাধীন গণমাধ্যম রক্ষায় সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিতে সেন্সর, এআই ও ড্রোন ব্যবহারে কর্মপরিকল্পনা হচ্ছে : প্রধানমন্ত্রী

নৌবাহিনী পরিচালিত খুলনা শিপইয়ার্ড পরিদর্শন প্রতিরক্ষা উপদেষ্টার

নাটোরে মাদকমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে কর্মশালা

রুয়েটের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত

নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের মরদেহ উদ্ধার, পরিবারের দাবি—হত্যা করা হয়েছে

ফেনীতে কৃষি বিষয়ক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মশালার সমাপনী

সাবেক ভূমিমন্ত্রী ও এমপি’র ফেসবুক পেজের এডমিন গ্রেফতার

ডিসেম্বরের আগে জলাবদ্ধতাসহ চট্টগ্রামের ৩টি প্রকল্প সম্পন্ন হবে : সিডিএ চেয়ারম্যান

কুমিল্লায় ভারতীয় শাড়ি জব্দ

বিশ্ববাজারে তেলের দাম ৫ শতাংশের বেশি কমেছে

১০

সহিংসতা ও নাশকতার মামলায় আ.লীগ নেতা আফজাল গ্রেপ্তার

১১

স্বেচ্ছাসেবক শক্তি কুড়িগ্রাম জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা, আহ্বায়ক তাজুল ইসলাম তাজ

১২

শেরপুরে কৃষক নিয়ে সমাবেশ অনুষ্ঠিত

১৩

“একটি হারানো বিজ্ঞপ্তি”

১৪

নবীনগরে সাংবাদিক সাধন সাহা জয়ের পুত্র ঈশানের প্রথম জন্মদিন

১৫

দিনাজপুর বীরগঞ্জে প্রায় ৫ কেজি গাজা ও ৬০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক বিক্রতা হাশেম গ্রেফতার.

১৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৭

নবাগত জর্ডানকে ৩-১ গোলে পরাজিত করেছে অস্ট্রিয়া

১৮

প্রতিটি মানুষের প্রয়োজন পুলিশ ও সাংবাদিক, তবু দায়িত্ব পালনে হামলার শিকার ওসি জাহিদ

১৯

​চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে ২,০৮৫ বোতল সিরাপ ও ইয়াবাসহ আটক ২, ট্রাক জব্দ

২০