নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

মিশরকে ২-১ গোলে হারিয়ে প্রস্তুতি শেষ করলো ব্রাজিল

এনড্রিক ও ব্রুনো গিমারায়েসের গোলে ব্রাজিল শনিবার ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতি ম্যাচে মিশরকে ২-১ গোলে পরাজিত করে তাদের প্রস্তুতি পর্ব শেষ করেছে।

হান্টিংটন ব্যাংক ফিল্ডে অনুষ্ঠিত ম্যাচে কিশোর প্রতিভা এনড্রিক ব্রাজিলের জয়সূচক গোলটি করেন। এর আগে গিমারায়েসের করা প্রথম গোলের জবাব দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের চাপে ফেলেছিল মিশর।

এই জয়ের মাধ্যমে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তির দল বিশ্বকাপের আগে একটি সফল প্রস্তুতি পর্ব সম্পন্ন করল। গত রোববার রিও ডি জেনিরোর ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে তারা পানামাকে ৬-২ গোলে উড়িয়ে দিয়েছিল।

ব্রাজিল ১৩ জুন কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ ‘সি’-তে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে। এরপর তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

অন্যদিকে আফ্রিকান অঞ্চল থেকে যোগ্যতা অর্জনকারী মিশর ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে। গ্রুপ ‘জি’-তে তাদের বাকি প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও ইরান।

ক্লিভল্যান্ড ব্রাউন্সের হোম ভেন্যুতে বিপুলসংখ্যক ব্রাজিল সমর্থকের উপস্থিতিতে ম্যাচের শুরু থেকেই দারুণ খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের মাত্র সপ্তম মিনিটেই মিশরের একটি ভুলের সুযোগ নিয়ে তারা এগিয়ে যায়। মিডফিল্ডার মোহানাদ লাশিন নিজেদের প্রান্তে বলের নিয়ন্ত্রণ হারালে  গিমারায়েস বল কেড়ে নিয়ে নিচু শটে মিশরের গোলরক্ষক মোস্তফা শুবিরকে পরাস্ত করেন।

তবে ব্রাজিলের এই লিড বেশিক্ষণ স্থায়ী হয়নি। আরেকটি রক্ষণভাগের ভুল থেকেই মিশর সমতায় ফেরে।
মারকুইনহোসের দুর্বল ব্যাকপাস কেড়ে নেন মিশরের মোস্তফা জিকো। তিনি দ্রুতগতির শট এ্যালিসন বেকরের ধরার সাধ্য ছিলনা।

এরপর ম্যাচে আক্রমণে আধিপত্য বিস্তার করে ব্রাজিল। গোলরক্ষক শুবিরকে পরপর দুবার বিপদে ফেলেন ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনিয়া।

দ্বিতীয়ার্ধের শুরুতে আনচেলত্তি আটটি পরিবর্তন আনেন। এর মধ্যে ছিলেন ১৯ বছর বয়সী এনড্রিক। মাঠে নেমেই নিজের প্রতিভার জানান দেন এই তরুণ ফরোয়ার্ড।

রাফিনিয়া বাম দিক দিয়ে বক্সে ঢুকে বল পেছনে বাড়িয়ে দেন এনড্রিকের দিকে। এনড্রিক নিখুঁত ফিনিশে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন। এই গোলেই শেষ পর্যন্ত ব্রাজিলের জয় নিশ্চিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুরে ডিএনসির অভিযানে গাঁজাসহ আটক ১

গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

আশুলিয়া পেশাদার তিন মাদক ব্যবসায়ী আটক

বালুবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ: নিহত ২, আহত ৪

বিস্ফোরক মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বর্জ্য পৃথকীকরণ কার্যক্রম জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে এক যৌতুকলোভী স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন

বিদ্যুৎ ফাউন্ডেশন-এর মহাপরিচালক বিজয় সাহা’র বাণী

দিনাজপুর বীরগঞ্জে ‘সবুজ ও পরিচ্ছন্ন কর্মসূচির উদ্বোধন

সরকারি রাস্তা ও খাল দখল করে স্থাপনা নির্মাণ,‘দেখব কী হয়’ বলে ধমক প্রভাবশালী হামদুর

১০

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১১

সরকারি রাস্তা দখল করে মৎস্য খামার নির্মাণ, ত্রিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে আসিয়ানের আরও জোরালো ভূমিকা চায় বাংলাদেশ

১৩

কাল সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী

১৪

ঝালকাঠিতে ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্পের অগ্রগতি মূল্যায়ন সভা

১৫

সবকিছু প্রমাণের চ্যালেঞ্জ নিয়ে বিশ্বকাপের গ্রুপ ‘ডি’-তে যুক্তরাষ্ট্র

১৬

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন, সদস্য সচিব ফুটবলার নাসির

১৭

সিলেটে ডেঙ্গু সচেতনতা র‌্যালি অনুষ্ঠিত

১৮

বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১৯

সাতক্ষীরায় ২টি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

২০