নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে: স্পিকার

পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

আজ বুধবার পানিসম্পদ মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে পানিসম্পদ মন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।

পাশাপাশি বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার মাত্র তিন মাস আগে দায়িত্ব গ্রহণ করেছে।

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে দেশের দক্ষিণ-পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশিত পদ্মা ব্যারেজ প্রকল্প ইতোমধ্যে অনুমোদন করা হয়েছে।

এছাড়া প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা ও সমীক্ষা সম্পন্ন হওয়ার পর তিস্তা মহাপরিকল্পনাও দ্রুত অনুমোদন পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে।

গণতন্ত্রকে সুসংহত করা, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতীতে যুক্তরাষ্ট্র যেভাবে সহযোগিতা করেছে, ভবিষ্যতেও সেই সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে পানিসম্পদ সচিব ড. এ. কে. এম শাহাবুদ্দিন, যুক্তরাষ্ট্র দূতাবাসের অর্থনৈতিক শাখা প্রধান মাইক পেনেল এবং রাজনৈতিক ও অর্থনৈতিক কর্মকর্তা চার্লস বেসনার্ড উপস্থিত ছিলেন।

এ সাক্ষাৎকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের কালিহাতী থানার ওসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দাবির অভিযোগ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

‘প্রগতি স্কিম’একটি কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা : ড. মো. সুরাতুজ্জামান

ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি

শিক্ষা উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি পেলেন ইউএনও ইমরানুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে: স্পিকার

খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সীমান্ত ঘুরে ফেরার পথে হামলার মুখে নাসিরউদ্দিন পাঠোয়ারী

ময়মনসিংহে বিএনপি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত নেতার পুত্রসহ গ্রেফতার ৪

১০

রাজশাহীতে তাপদাহে বিপর্যস্ত জনজীবন

১১

নতুন চুক্তিতে সম্মত হচ্ছে অস্ট্রেলিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জ

১২

ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

১৩

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের

১৫

বরিশালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

১৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল ধ্বংস, কারাদণ্ড ও জরিমানা

১৭

পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার

১৮

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০