জেলার বাকেরগঞ্জে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় বাকেরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অর্থ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান।
প্রধান অতিথি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকার বিভিন্ন ধরনের সামাজিক নিরাপত্তা ও সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। তিনি এ ধরনের সহায়তা যথাযথভাবে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেয়ার ওপর গুরুত্বারোপ করেন।
বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তন্ময় হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ পৌর বিএনপি’র সভাপতি নাসির জোমাদ্দার, উপজেলা বিএনপি’র সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, জাহাঙ্গীর আলম দুলাল (ভিপি), বাকেরগঞ্জ পৌর যুবদলের আহ্বায়ক আতাউর রহমান রোমান, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উপজেলার ১৪টি ইউনিয়নের ৫শ’ জন দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে জনপ্রতি ২ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তার অর্থ তুলে দেয়া হয়।
মন্তব্য করুন