নিউজ ডেস্ক
৩ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

লালমোহনে জমি বিরোধের জের ধরে হামলা, আহত-৪

 

​লালমোহন (ভোলা) প্রতিনিধি :

​ভোলার লালমোহনে জমি বিরোধের জের ধরে ৪ জনকে পিটিয়ে গুরুতরভাবে আহত করার অভিযোগ পাওয়া গেছে।

(শুক্রবার ৩০ মে) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন, মো. নুরুন্নবী, মো. হাদীস, মো. মুন্না, মো. নূর মোহাম্মদ। আহতদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে আহত মো. নুরুন্নবী অভিযোগ করে বলেন, দীর্ঘ ৬০ বছর ধরে আমাদের ১৪ শতাংশ দাদার ওয়ারিশকৃত জমি ভোগদখল করে আসছেন আমার বাবা আব্দুল মুনাফ হাওলার গংরা। হঠৎ করে কয়েক মাস আগে স্থানীয় নুরু মেম্বার গংরা আমাদের সেই জমি জবরদখল করে ওই জমিতে বাদাম চাষ করেন। এ বিষয়ে একাধিক বার তাদেরকে বললেও কোনো গুরুত্ব দেননি নুরু মেম্বার গংরা। শুক্রবার সকালে ওই জমির বাদাম উত্তোলনকে কেন্দ্র করে নরু মেম্বারের নেতৃত্বে জুয়েল, লিটন, তুহিন, জাবেদ, পাহিম, মাহীম, শিল্পী, শারমিন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে আমার উপর হামলা করে এক পর্যায়ে আমার ডাক চিৎকার শুনে আমার চাচা মো. হাদীস ও মুন্না, নূর মোহাম্মদ দৌরে এলে তাদের উপরে হামলা চালায়। পরে তাদের উদ্ধার করে লালমোহন হাসপাতালে ভর্তি করা হয়। নুরুন্নবী হাওলাদার ও তাদের পরিবারের দাবী আমরা যদি আমাদের দলিলের দৃষ্টিতে আমাদের জমি পেয়ে থাকি তা হলে আমাদের জমি আমরা ফেরত চাই। যদি তারা পায় তা হলে তাদের জমি আমরা ফেরত দেবো।

এ বিষয়ে অভিযুক্ত নরু মেম্বারের ছেলে তুহিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আব্দুল মুনাফ হাওলার গংরা খতিয়ান অনুযায়ী ২ একর ১৬ জমি তাদের দখলেই আছে। তারা শুধু শুধু আমাদের সঙ্গে ঝামেলা করতেছে। তাদের দলিল, খতিয়ান ও দাগ নম্বর ও আলাদা আমাদের জমির মধ্যে তাদের আসার সুযোগ নেই আর তাদের জমির মধ্যেও আমাদের যাওয়ার সুযোগ নেই এই জন্য কাগজপত্র রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলের কালিহাতী থানার ওসির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও ঘুষ দাবির অভিযোগ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা অনুষ্ঠিত

‘প্রগতি স্কিম’একটি কার্যকর সামাজিক সুরক্ষা ব্যবস্থা : ড. মো. সুরাতুজ্জামান

ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি

শিক্ষা উন্নয়নে নিরলস কাজের স্বীকৃতি পেলেন ইউএনও ইমরানুজ্জামান

ত্রয়োদশ জাতীয় সংসদ জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে: স্পিকার

খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান

সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

সীমান্ত ঘুরে ফেরার পথে হামলার মুখে নাসিরউদ্দিন পাঠোয়ারী

ময়মনসিংহে বিএনপি কর্মী হত্যাকাণ্ডের ঘটনায় জামায়াত নেতার পুত্রসহ গ্রেফতার ৪

১০

রাজশাহীতে তাপদাহে বিপর্যস্ত জনজীবন

১১

নতুন চুক্তিতে সম্মত হচ্ছে অস্ট্রেলিয়া ও সোলোমন দ্বীপপুঞ্জ

১২

ক্ষমতা গ্রহণের ৩ মাসেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে পদক্ষেপ নিয়েছে সরকার : মির্জা ফখরুল

১৩

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর অভিনন্দন

১৪

জাতিসংঘ সাধারণ পরিষদের আস্থা পুনর্গঠন ও সংস্কার এগিয়ে নেওয়ার অঙ্গীকার খলিলুর রহমানের

১৫

বরিশালে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের অর্থ বিতরণ

১৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাল ধ্বংস, কারাদণ্ড ও জরিমানা

১৭

পেলের ১৯৫৮ বিশ্বকাপের জার্সি নিলামে, সম্ভাব্য মূল্য ৬ মিলিয়ন ডলার

১৮

হাইকোর্টে রিট খারিজ, বিসিবি নির্বাচনে বাধা নেই

১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধিদলের সাক্ষাৎ

২০