নিজস্ব প্রতিবেদকঃ
শৈশবের বন্ধুত্ব, স্কুল-কলেজের অসংখ্য স্মৃতি আর দীর্ঘদিনের বিচ্ছিন্নতার পর আবারও একত্রিত হলেন মুক্তেশ্বরী ডিগ্রী কলেজের এইচএসসি ব্যাচের সাবেক শিক্ষার্থীরা।গতকাল শুক্রবার ২৯শে মে তারিখে এক আনন্দঘন পরিবেশে ছোট পরিসরে অনুষ্ঠিত হয়েছে ব্যাচের পুনর্মিলনী ও পিকনিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ব্যাচের ছেলে-মেয়েরা একসঙ্গে মিলিত হয়ে পুরনো দিনের স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন। কর্মব্যস্ত জীবনের নানা ব্যস্ততার মাঝেও দীর্ঘদিন পর বন্ধুদের একসঙ্গে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।
অনুষ্ঠান সম্পর্কে সাংবাদিক নয়ন রায় বলেন, “অসমাপ্ত বন্ধুত্বের গল্প নিয়ে আমরা স্কুল থেকে কলেজ পর্যন্ত একসঙ্গে পথ চলেছি। এরপর জীবনের প্রয়োজনে সবাই ছড়িয়ে পড়েছি বিভিন্ন জায়গায়। হঠাৎ করেই পরিকল্পনা হলো আবারও একটি দিন শৈশবের স্বাদ নেওয়ার। কোনো আনুষ্ঠানিকতা নয়, শুধুই ভালোবাসার টানে আমরা আবার এক জায়গায় হতে পেরেছি।
এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
দিনব্যাপী আয়োজনে ছিল আড্ডা, স্মৃতিচারণ, খেলাধুলা, ফটোসেশন ও সাংস্কৃতিক পরিবেশনা। অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতেও এমন আয়োজন নিয়মিত করার উদ্যোগ নেওয়া হবে।
বন্ধুত্ব, ভালোবাসা ও স্মৃতির বন্ধনে আবদ্ধ এই পুনর্মিলনী অনুষ্ঠান অংশগ্রহণকারীদের কাছে হয়ে উঠেছিল এক টুকরো হারিয়ে যাওয়া শৈশবকে ফিরে পাওয়ার আনন্দময় উপলক্ষ।
মন্তব্য করুন