হাফসা আক্তার: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে টঙ্গীর জাবান হোটেলে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। টঙ্গীর জাবান হোটেলের ব্যবস্থাপনা পরিচালক সায়মন খানের সার্বিক সহযোগিতায় শনিবার ৩০ মে সন্ধ্যায় টঙ্গী স্টেশন রোডের আমতলা মোড়স্থ হোটেলের ২য় তলায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে তবারুক বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া শহীদ জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন লাবুসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দোয়া মাহফিলে অংশ নেন।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে তার ভূমিকা এবং দেশে বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নমূলক কার্যক্রম প্রবর্তনে তার অবদানের কথা স্মরণ করেন। তারা তার রেখে যাওয়া আদর্শ বাস্তবায়নে সবার প্রতি আহ্বান জানান।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। প্রতি বছর দিনটিতে বিএনপি ও সহযোগী সংগঠনগুলো দেশজুড়ে মিলাদ, দোয়া, আলোচনা সভা ও দরিদ্রদের মাঝে খাবার বিতরণের মাধ্যমে দিনটি পালন করে থাকে।
মন্তব্য করুন