নিউজ ডেস্ক
১৫ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা,আটক ১ জনকে তিনমাসের কারাদণ্ড প্রদান

মোঃরফিকুল ইসলাম সোহাগসুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদীর পাড় কাটার বিরুদ্ধে অভিযান পরিচালনার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের ওপর হামলার অভিযোগ উঠেছে।

শুক্রবার (৯ মে) গভীর রাতে যাদুকাটা নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করে তিন মাস কারাদণ্ড প্রদান করা হয়েছে। তার বিরুদ্ধে মিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আটককৃত ব্যাক্তির নাম মিলন মিয়া ৪০ পিতা আব্দুল লতিফ সরকার।

একটি সূত্র জানায়, তাহিরপুরের পর্যটনকেন্দ্র যাদুকাটা নদী প্রতিবছর সরকার ইজারা দিয়ে থাকে।

নদীটি থেকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করলেও সম্প্রতি সেখানে অবাধে নদীর পাড় কাটার অভিযোগ ওঠে। এতে নদী তীরবর্তী প্রায় শতাধিক মানুষের বসতভিটা হুমকির মুখে পড়েছে।

এ পরিস্থিতিতে জেলা প্রশাসনের নির্দেশনায় নদীর পাড় কাটা বন্ধে সার্বক্ষণিক টাস্কফোর্স গঠন করা হয়।

শুক্রবার রাতে পাড় কাটার খবর পেয়ে টাস্কফোর্সের সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করতে যান।
অভিযান চলাকালে ড্রেজার সংশ্লিষ্ট লোকজন ক্ষুব্ধ হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও দায়িত্বরত পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়।

এ সময় তাদের ওপর এলোপাতাড়ি পাথর নিক্ষেপ করা হয় বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে একজনকে আটক করে।

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিক বলেন, রাতে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করতে গিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশ সদস্যরা হামলার শিকার হয়েছেন। আটককৃত ১ জনকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য অঞ্চলে বিদেশি পর্যটকদের জন্য অবারিত সুযোগ সৃষ্টি করা হবে: পার্বত্য মন্ত্রী

ম্যাজিস্ট্রেট-পুলিশের ওপর হামলা,আটক ১ জনকে তিনমাসের কারাদণ্ড প্রদান

হাম-রুবেলা টিকাদানে রাসিকের শতভাগ লক্ষ্যমাত্রা অর্জন

কাজুবাদাম চাষে সফলতা পেয়েছে রাইখালী কৃষি গবেষণা কেন্দ্র

নাটোরে গাছ থেকে আম-লিচু আহরণের সময়সূচি প্রকাশ

ট্রাম্পের চীন সফর এ সপ্তাহেই, নিশ্চিত করল বেইজিং

জাহাজে ভাইরাস আক্রান্ত মার্কিনিদের কোয়ারেন্টাইনে রাখা নাও হতে পারে

স্ত্রীসহ সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের আয়কর নথি জব্দ

আরজী পলাশবাড়ী মৌজায় খাল পুনঃখনন কাজের উদ্বোধন

শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা সহ বিভিন্ন উন্নয়নের আশ্বাস

১০

সাভারে র‍্যাবের জালে ৩ মাদক ব্যবসায়ী বিদেশী পিস্তল ও গুলিসহ আটক

১১

জুয়ার আসরের সংবাদ প্রকাশ করায় সাংবাদিককে প্রকাশ্যে প্রাণ নাশের হুমকি

১২

নওগাঁর পত্নীতলায় ব্রিজে প্রাইভেট কারের ধাক্কা, নিহত ২

১৩

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের অঙ্গীকার

১৪

পূবাইলে মুদি দোকানি কুলসুম হত্যা: রহস্য উন্মোচন, রংপুর থেকে আটক ৩

১৫

যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোকে হরমুজ প্রণালীতে ‘ভোগান্তির’ হুঁশিয়ারি ইরানের

১৬

মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা চান গোপালগঞ্জের সংসদ সদস্যরা

১৭

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৮

নাটোরে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ফিরেছে স্বস্তি

১৯

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

২০