নিউজ ডেস্ক
৪৭ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

পূবাইলে মুদি দোকানি কুলসুম হত্যা: রহস্য উন্মোচন, রংপুর থেকে আটক ৩

মোঃ নাসির উদ্দিন, গাজীপুর জেলা প্রতিনিধিঃ
গাজীপুরের পূবাইল থানার মেঘডুবী এলাকায় মুদি দোকানি কুলসুম আক্তার (৪৬) হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে রংপুর থেকে তিনজনকে আটক করা হয়েছে।

পিবিআই সূত্রে জানা যায়, গত ২৬ এপ্রিল বিকেলে নিজ বাসায় নির্মমভাবে খুন হন কুলসুম আক্তার। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে মামলার তদন্তভার নেয় গাজীপুর জেলা পিবিআই। তদন্তের এক পর্যায়ে প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রংপুর জেলার গঙ্গাচড়া থানা এলাকা থেকে তিন অভিযুক্তকে আটক করা হয়।

আটকরা হলেন— রফিকুল ইসলামের ছেলে কামরুজ্জামান (৩৫), বাদশা মিয়ার ছেলে আমজাদ হোসেন (৩০) ও আফজাল হোসেন (৩৩)। তারা সবাই পূবাইলের মেঘডুবী কড়ইটেক এলাকায় অবস্থিত এ ওয়ান পলিমার কারখানার শ্রমিক এবং ভিকটিমের বাসার পাশের একটি ভাড়া বাসায় থাকতেন।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা নিয়মিত কুলসুম আক্তারের দোকান থেকে বাকিতে কেনাকাটা করতেন। বকেয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে কিছুদিন আগে কুলসুমের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। সেই বিরোধের জের ধরে এবং কুলসুম বাসায় একা থাকেন— এই সুযোগকে কাজে লাগিয়ে ডাকাতির পরিকল্পনা করে তারা।

পিবিআই জানায়, হত্যার আগের দিন ২৫ এপ্রিল রাতে অভিযুক্তরা কুলসুম আক্তারকে জানায় যে তারা বাসায় গার্লফ্রেন্ড নিয়ে কিছু সময় কাটাতে চায়। কুলসুম এতে রাজি হয়ে পরদিন দুপুরে আসতে বলেন। পরিকল্পনা অনুযায়ী ২৬ এপ্রিল দুপুরে কামরুজ্জামান বিভিন্ন ধরনের ফল নিয়ে কুলসুমের বাসায় যায় এবং এনার্জি ড্রিংকের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে তাকে খাওয়ায়।

পরবর্তীতে ঘরে থাকা একটি ধারালো দা দিয়ে কুপিয়ে কুলসুমকে হত্যা করা হয়। হত্যার পর অভিযুক্তরা ঘরে থাকা নগদ ৩ হাজার ২৫০ টাকা, শিশুদের হাতের চুড়ি, টিকলি ও গলার চেইন নিয়ে রংপুরে পালিয়ে যায়। পরে স্বর্ণালঙ্কার বিক্রি করতে গিয়ে তারা জানতে পারে সেগুলো আসলে স্বর্ণ নয়, সিটি গোল্ড।
পিবিআই আরও জানায়, আটক তিন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ধারালো দা ও বাঁশের লাঠি উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় দায়ের করা মামলার তদন্ত কার্যক্রম এখনও চলমান রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিক মডেল হাসপাতালে রূপান্তরের অঙ্গীকার

পূবাইলে মুদি দোকানি কুলসুম হত্যা: রহস্য উন্মোচন, রংপুর থেকে আটক ৩

যুক্তরাষ্ট্রের পক্ষের দেশগুলোকে হরমুজ প্রণালীতে ‘ভোগান্তির’ হুঁশিয়ারি ইরানের

মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা চান গোপালগঞ্জের সংসদ সদস্যরা

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ফিরেছে স্বস্তি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

আত্রাই থানা পুলিশের অভিযানে হেরোইন ও ২২২ পিস এমপোল ইনজেকশনসহ দুইজন গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামের প্রকোপ

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

১০

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

১১

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

১২

মানবতাবিরোধী অপরাধ : নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

১৩

উত্তরায় সড়ক দুর্ঘটনায় সোয়েটার কারখানার শ্রমিকের মৃত্যু

১৪

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের আদালত

১৫

পিঠাভোগ হবে রবী ঠাকুরের গবেষণাগার : হেলাল এমপি

১৬

নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৭

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

১৮

চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদণ্ড

১৯

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৯

২০