নিউজ ডেস্ক
৫৪ minutes আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা চান গোপালগঞ্জের সংসদ সদস্যরা

নিজ নিজ এলাকার উন্নয়ন চাহিদার প্রেক্ষিতে প্রকল্পের দ্রুত বাস্তবায়নে, মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা করেছেন গোপালগঞ্জের সংসদ সদস্যরা।

আজ স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে গোপালগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানসহ জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করায়, সভায় প্রধান অতিথির দায়িত্ব পালন করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান।

সভায় গোপালগঞ্জ-১, ২ ও ৩ আসনের সংসদ সদস্য, যথাক্রমে এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর, কে এম বাবর ও এস এম জিলানী উপস্থিত ছিলেন।

সভায় সচিব বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান গোপালগঞ্জকে দেশের অন্যান্য জেলার মতো সমান গুরুত্ব দিয়ে উন্নয়নের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। সেই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেই জেলার চলমান উন্নয়ন কার্যক্রম পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সভার আয়োজন করা হয়েছে।

সভাতে চলমান বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও বিদ্যমান চ্যালেঞ্জসমূহ বিস্তারিতভাবে তুলে ধরা হয়।

শহীদুল হাসান পরবর্তীতে আলোচনার মাধ্যমে প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও গতিশীল, কার্যকর ও সময়োপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনার পরামর্শ দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন—পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান, এনডিসি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আবদুল আউয়াল, এলজিইডি, গোপালগঞ্জ জেলার নির্বাহী নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক ও গোপালগঞ্জ জেলায় চলমান বিভিন্ন প্রকল্পের পরিচালকগণ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা চান গোপালগঞ্জের সংসদ সদস্যরা

পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়তে যৌক্তিক দাবি পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

নাটোরে বিশেষ হাম-রুবেলা টিকাদান কার্যক্রমে ফিরেছে স্বস্তি

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে গাড়িবোমা হামলায় নিহত ১৫

আত্রাই থানা পুলিশের অভিযানে হেরোইন ও ২২২ পিস এমপোল ইনজেকশনসহ দুইজন গ্রেফতার।

চাঁপাইনবাবগঞ্জে কমতে শুরু করেছে হামের প্রকোপ

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী

জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

এডুকেশন এক্সপো এবং আইইএলটিএস ও অ্যাসেট প্রজেক্টের ব্যাচসমূহের বিদায় অনুষ্ঠান

মানবতাবিরোধী অপরাধ : নানক ও তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ গঠন

১০

উত্তরায় সড়ক দুর্ঘটনায় সোয়েটার কারখানার শ্রমিকের মৃত্যু

১১

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের আদালত

১২

পিঠাভোগ হবে রবী ঠাকুরের গবেষণাগার : হেলাল এমপি

১৩

নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

১৪

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

১৫

চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদণ্ড

১৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৯

১৭

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিও’র বৈঠক; ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

১৮

কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার, কারখানা সিলগালা

১৯

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে শিক্ষক সমিতির বিবৃতি

২০