সাভারঃ সাভারে রাজাশন এলাকা অভিযান চালিয়ে ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৪। এসময় ১টি বিদেশী পিস্তল, ৩টি ম্যাগাজিনসহ ২১ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়।
রোববার (১০ মে) সন্ধ্যায় সাভার পৌর এলাকা রাজাশন মহল্লায় শামীম নামের এক মাদক ব্যবসায়ীর একটি গ্যারেজে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন,সুমন(২৫), জাহিদ (২৪) ও সবুজ (২৭)। তাদের পুরো পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে সাভার র্যাব-৪ এর কোম্পানী কমান্ডার শাহীনুর কবির জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তীতে শামীমের গ্যারেজে অভিযান পরিচালনা করা হয়। এসময় শামীমকে না পেলেও তার তিন সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করা হয়। তাদের এই অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য করুন