লালমোহন ভোলা প্রতিনিধি:
ভোলার লালমোহনে ছেলের কাছে টাকা চাওয়াকে কেন্দ্র করে শাশুড়ীকে মারধরের অভিযোগ উঠেছে গৃহবধূ সুমি বেগমের বিরুদ্ধে।
সোমবার (৪ মে) সকালে উপজেলার লালমোহন ইউনিয়নের পেশকার হাওলা গ্রামের রুহুল আমিন চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে ভুক্তভোগী শাশুড়ী ইয়ানুর বেগম অভিযোগ করে বলেন, আমি সংসারের খরচের জন্য আমার বড় ছেলে মো. শামিমের কাছে কিছু টাকা চাইলে এ নিয়ে আমার পুত্র বঁধু সুমি বেগমের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে শামিমের স্ত্রী সুমি বেগম ক্ষিপ্ত হয়ে লাঠি হাতে নিয়ে আমাকে মারধর করতে আসে এবং আমাকে মারধর ও করে। একপর্যায়ে আমার ডাক-চিৎকার শুনে আমার মেঝো ছেলে মো. ইদ্রিস দৌড়ে এসে আমাকে তার ভাবি সুমি বেগমের কাছ থেকে উদ্ধার করে। এ সময় সুমি বেগম আমার মেঝো ছেলে ইদ্রিসের হাতে কামড়ে দেয় এবং আমার পুত্র বঁধু তার বাবার বাড়িতে ফোন করে তার আত্মীয় স্বজনদের নিয়ে আসে। তারা এসে আমার ঘরবাড়ি ও ঘরে থাকা অনেক মালামাল ভাংচুর করে। এখন আমার ছেলে ইদ্রিস এর বিরুদ্ধে সুমি বেগম একটি মিথ্যা মামলা করেছে। আমি এ ঘটনার সঠিক বিচারের দাবি জানাচ্ছি।
এ বিষয়ে মো. ইদ্রিস বলেন, আমি বাসায় ছিলাম না, হঠৎ করে আমার মায়ের ডাক-চিৎকার শুনে আমি দ্রুত বাসায় এসে দেখি আমার ভাবি সুমি বেগম লাঠি দিয়ে আমার মাকে মারধর করছে। আমি বাধা দেই এবং ছাড়িয়ে দিলে সে আমার হাতে কামড়ে দেয়। পরে প্রতিবেশিরা এসে আমাদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে অভিযুক্ত সুমি বেগমের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন