নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে শিক্ষক সমিতির বিবৃতি

মোঃ নাসির উদ্দিন
গাজীপুর জেলা প্রতিনিধি
কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়-এ প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগকে কেন্দ্র করে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এক বিবৃতিতে বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হকের নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো যোগ্য অধ্যাপককে নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, কৃষিক্ষেত্রে উচ্চশিক্ষা, গবেষণা ও বহিরাঙ্গন কার্যক্রম পরিচালনার মাধ্যমে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। তবে ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের সময়ে যথাযথ যাচাই-বাছাই ছাড়া প্রফেসর ড. এম. ময়নুল হককে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয় বলে দাবি করেছে শিক্ষক সমিতি।

শিক্ষক সমিতির নেতারা বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠনের পর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, বর্তমান সরকার বিশ্ববিদ্যালয়ের স্বার্থে যোগ্য ও অভিজ্ঞ অভ্যন্তরীণ কোনো অধ্যাপককে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেবে।বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে কর্মরত বহু সিনিয়র ও অভিজ্ঞ অধ্যাপক রয়েছেন, যারা শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে অভ্যন্তরীণ প্রার্থীদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন করা হলে তা শিক্ষক সমাজের মধ্যে ইতিবাচক বার্তা দেবে এবং বিশ্ববিদ্যালয়ের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

এছাড়া অন্য কোনো বিশ্ববিদ্যালয় থেকে বহিরাগত শিক্ষককে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হলে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে শিক্ষক সমিতি। এতে শিক্ষা ও গবেষণা কার্যক্রম ব্যাহত হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।বিবৃতিতে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক বিভিন্ন আন্তর্জাতিক অর্জনের কথাও তুলে ধরা হয়। শিক্ষক সমিতির দাবি, Times Higher Education (THE), QS ও WURI-সহ বিভিন্ন বৈশ্বিক র‍্যাংকিংয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ধারাবাহিকভাবে শীর্ষস্থান অর্জন করে আসছে। পাশাপাশি লাইফ সায়েন্স ক্যাটাগরিতে দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যেও গুরুত্বপূর্ণ অবস্থান ধরে রেখেছে প্রতিষ্ঠানটি।

শিক্ষক সমিতির তথ্যমতে, বিশ্ববিদ্যালয়টি এ পর্যন্ত ৯৭টি উচ্চ ফলনশীল ফসলের জাত এবং ১৬টি আধুনিক কৃষি প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশের কৃষিখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
সবশেষে শিক্ষক সমিতি বিশ্ববিদ্যালয়ের সুনাম, শিক্ষা ও গবেষণার ধারাবাহিকতা বজায় রাখতে বর্তমান প্রো-ভাইস চ্যান্সেলরের নিয়োগ বাতিল করে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ কোনো যোগ্য অধ্যাপককে নিয়োগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। পাশাপাশি সরকারের কৃষি ও শিক্ষাবান্ধব কর্মসূচি বাস্তবায়নে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সবসময় ভূমিকা রাখবে বলেও উল্লেখ করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদণ্ড

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৯

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিও’র বৈঠক; ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার, কারখানা সিলগালা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে শিক্ষক সমিতির বিবৃতি

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৯

সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড

১০

সিজন-২৪ মার্সেল ব্রান্ডের ডিজিটাল ক্যাম্পেইন র‍্যালি ও ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

১১

শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার

১২

লালমোহনে শাশুড়ীকে মারধরের অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

১৩

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৪

গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য।

১৫

ট্রলারডুবিতে নিখোঁজ ছৈয়দ আহাম্মদ ৫৪ বছর পর ফিরলেন বাড়িতে

১৬

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা

১৭

উরি র‍্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

১৮

বেবিচকের উপপরিচালক ওয়াদিদুজ্জামান কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন

১৯

দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সরকারকে লাইনে রাখবো ;জাপান-থাইল্যান্ড সফর শেষে বিরোধী নেতা

২০