নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি চেকপোস্টে গাড়িবোমা হামলা ও গোলাগুলিতে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। রোববার দেশটির কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

বান্নুর ফতেহ খেল এলাকায় শনিবার রাতে এ হামলার ঘটনা ঘটে। বান্নু পুলিশের কর্মকর্তা মুহাম্মদ সাজ্জাদ খান এএফপি’কে জানান, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে পুলিশ চেকপোস্টে আঘাত হানে। এরপর একাধিক সশস্ত্র হামলাকারী চেকপোস্টে ঢুকে পড়ে।

পেশোওয়ার থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

মুহাম্মদ সাজ্জাদ খান বলেন, ১২ জন পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আরও একজন সদস্য নিখোঁজ রয়েছেন।

খাইবার পাখতুনখাওয়া প্রদেশে সাম্প্রতিক বিদ্রোহী গোষ্ঠির তৎপরতার ধারাবাহিকতায় এ হামলার ঘটনা ঘটেছে। এতে ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার সম্পর্কেও চাপ তৈরি হয়েছে।

কর্মকর্তারা জানান, গাড়িবোমা বিস্ফোরণের পর বন্দুকধারীরা চেকপোস্টে ঢুকে গুলি চালায়। হামলায় ছোট ড্রোনও ব্যবহার করা হয়।

বান্নুর এক জ্যেষ্ঠ প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হামলাকারীরা ভারী অস্ত্রের পাশাপাশি কোয়াডকপ্টার ব্যবহার করেছে।’

তিনি আরও বলেন, ‘পিছু হটার সময় তারা পুলিশ সদস্যদের অস্ত্রও সঙ্গে নিয়ে গেছে।’

সাম্প্রতিক বছরগুলোতে বান্নুতে এ ধরণের হামলার ঘটনা বেড়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলেও এ প্রবণতা আরও বিস্তৃত হয়েছে।

কাবুলের তালেবান সরকার পাকিস্তানের অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের দাবি, আফগান ভূখণ্ড সশস্ত্র হামলাকারীদের নিরাপদ আশ্রয়স্থল নয়। তবে দুই দেশের সম্পর্ক ক্রমেই তিক্ত হয়ে উঠেছে। সাম্প্রতিক মাসগুলোতে আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বিমান হামলার ঘটনাও ঘটেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বলসোনারোর সাজা কমানোর আইন স্থগিত করল ব্রাজিলের আদালত

পিঠাভোগ হবে রবী ঠাকুরের গবেষণাগার : হেলাল এমপি

নওগাঁয় নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

পাকিস্তানে গাড়িবোমা হামলায় নিহত ১২

চাঁদপুরে জ্বালানি তেল জব্দ, ৪ জনের অর্থদণ্ড

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৯

কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে রুবিও’র বৈঠক; ইরানের জবাবের অপেক্ষায় যুক্তরাষ্ট্র

কুষ্টিয়ায় নকল সিগারেট উদ্ধার, কারখানা সিলগালা

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রো-ভাইস চ্যান্সেলর নিয়োগ নিয়ে শিক্ষক সমিতির বিবৃতি

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরাইলি হামলায় লেবাননে নিহত ৯

১০

সাংবাদিক মঈনুল হক লিপুর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

তাহিরপুর যাদুকাটা নদীতে ম্যাজিস্ট্রেটের উপর হামলা,ড্রেজার মালিকের ৯০ দিনের কারাদন্ড

১২

সিজন-২৪ মার্সেল ব্রান্ডের ডিজিটাল ক্যাম্পেইন র‍্যালি ও ফুটবল টুর্নামেন্টের গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত

১৩

শার্শার বসতপুরে পরকীয়ার জেরে যুবক হত্যা, মাটি খুঁড়ে লাশ উদ্ধার

১৪

লালমোহনে শাশুড়ীকে মারধরের অভিযোগ গৃহবধূর বিরুদ্ধে

১৫

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযান ৭০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

১৬

গাজীপুরে ৫ খুনের ঘটনায় জানা যাচ্ছে চাঞ্চল্যকর তথ্য।

১৭

ট্রলারডুবিতে নিখোঁজ ছৈয়দ আহাম্মদ ৫৪ বছর পর ফিরলেন বাড়িতে

১৮

কুড়িগ্রাম সীমান্তে বিজিবি’র সর্বোচ্চ সতর্কতা

১৯

উরি র‍্যাঙ্কিংয়ে প্রযুক্তি হস্তান্তরে বিশ্বে ২৩তম গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

২০