নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন

আগামী ২৫ বৈশাখ ৮ মে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে কবির স্মৃতিবিজড়িত নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে জন্মজয়ন্তী পালনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বিগত দিনগুলোর চেয়ে এ বছর উৎসব আয়োজনের কলেবর অনেক বেশি থাকবে বলে জানিয়েছেন আয়োজকরা।

নওগাঁ জেলার আত্রাই উপজেলায় নাগর নদীর তীরে অবস্থিত পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জমিদারি পরিচালনায় স্থাপন করা হয় কাছারি বাড়ি। এটি ছিল কবির নিজস্ব জমিদারি। জমিদারি কার্যক্রম পরিচালনার জন্য ১৮৯১ সালে প্রথম পতিসরে আসেন তিনি। পতিসরে শেষবার আসেন ১৯৩৭ সালে। এর মধ্যে তিনি যখনই এসেছেন কুঠিবাড়িতে এবং নাগর নদীতে পদ্মা বোটে অবস্থানকালে বহু কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও ছিন্নপত্রের অনেক চিঠি এবং বিদায় অভিশাপ কাব্যনাট্য রচনা করেছেন।

প্রজাহিতৈষী নানা কার্যক্রম এখানে গ্রহণ করেন কবি। তিনি নোবেল বিজয়ীর প্রাপ্ত এক লাখ টাকা দিয়ে কৃষি ও কৃষকের উন্নয়নে প্রথম কৃষি ব্যাংকের আদলে কার্যক্রম শুরু করেন। তিনি কালীগ্রাম রবীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয় ও ছেলের নামে রথীন্দ্রনাথ ইনস্টিটিউট নামে দুটি পৃথক শিক্ষা প্রতিষ্ঠান চালু করেন। আজও প্রতিষ্ঠানগুলো চালু রয়েছে।

এই পতিসরে ১৯৯৩ সাল থেকে প্রথম সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে জাতীয়ভাবে রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী পালন শুরু হয়। সেই থেকে রবীন্দ্রজয়ন্তীকে ঘিরে এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়।

বসে গ্রামীণ মেলা

নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য ও আয়োজনের প্রধান উপদেষ্টা শেখ রেজাউল ইসলাম রেজু বাসস’কে বলেন, এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুজ্জামান বাসস’কে বলেন, রবীন্দ্রনাথের জন্মবার্ষিকীতে দূরদূরান্ত থেকে পতিসরের আশেপাশের গ্রামগুলোতে আত্মীয় স্বজনরা বেড়াতে আসেন।

আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। যথারীতি এ বছরও ২৫শে বৈশাখ কবির জন্মবার্ষিকীকে ঘিরে ইতোমধ্যে পতিসর কাছারি বাড়ি নতুন করে রং বার্নিশ করা, প্যান্ডেল এবং তোরণ নির্মাণ এবং রাস্তাঘাটগুলো সংস্কারের কাজ চলছে। এরইমধ্যে এ আয়োজনকে বর্ণাঢ্য করতে সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে।

জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু বাসস’কে বলেন, যেহেতু এ অনুষ্ঠানে সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েকজন ব্যক্তি যোগ দেবেন, সেহেতু তাঁদের বিশ্রামের জন্য জেলা পরিষদের দু’টি ডাকবাংলো প্রস্তুত রেখে সার্বিক তদারকি করছে নওগাঁ জেলা পরিষদ।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতি প্রতিমন্ত্রী ওমর খৈয়াম এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু। কাজেই এবারের আয়োজন হবে সর্বাত্মক উৎসবমুখর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থী মিমোকে আত্মহত্যা প্ররোচনা: শিক্ষক সুদীপ কারাগারে

নাটোরে বাউয়েট ক্যাম্পাসে একাডেমিক কাউন্সিল সভা

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে অর্থ ফেরতের নির্দেশ

মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

ডুমুরিয়ায় বোরো ধান সংগ্রহ শুরু

ব্রাজিলের লুলা বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন: হোয়াইট হাউস

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন

২০ বছর অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

চরফ্যাশনে মাছ ধরা থেকে বিরত ৫০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১০

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

১১

নওগাঁর মান্দায় অভিযান: টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার

১২

উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ

১৩

নওগাঁর ধামইরহাটে দোকান চুরি: ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ জন গ্রেফতার

১৪

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল; বিএনপি মহাসচিবের শোক

১৭

হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা

১৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

১৯

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

২০