নিউজ ডেস্ক
১ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১ জন

চরফ্যাশনে মাছ ধরা থেকে বিরত ৫০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

ভোলার চরফ্যাশন উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় সংশোধিত) এর আওতায় মার্চ-এপ্রিল মাসে অভয়াশ্রমে মাছ ধরা থেকে বিরত থাকা জেলেদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার চরফ্যাশন উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলার ৫০০ জন জেলের মাঝে আটা, ডাল, তেল, চিনি, আলু ও লবণ দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ।

সভাপতির বক্তব্যে ইউএনও রুমানা আফরোজ বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। এই সম্পদ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে। নিষিদ্ধ সময়ে মাছ আহরণ থেকে থেকে বিরত থাকা অত্যন্ত জরুরি।’

তিনি আরও বলেন, জেলেদের সহায়তায় সরকার প্রতিবছর বিভিন্ন প্রণোদনা দেয় এবং এ বছরও খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং অভয়াশ্রম রক্ষায় নির্ধারিত সময়ে মাছ ধরা বন্ধ রাখা অপরিহার্য। জেলেদের কষ্ট লাঘবে সরকার এ মানবিক সহায়তা দিচ্ছে।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, প্রত্যেক জেলেকে ১২ কেজি আটা, ৮ কেজি ডাল, ৪ কেজি চিনি, ৪ কেজি লবণ, ১৬ কেজি আলু ও ১০ লিটার তেল দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, নিষিদ্ধ সময়ে মাছ ধরা থেকে জেলেদের বিরত রাখতে এই সহায়তা উৎসাহিত করবে।

তিনি আরও বলেন, নিষিদ্ধ সময়ে মাছ ধরা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সম্পাদক হাজী মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, সাবেক পৌর মেয়র হাজী আমিরুল ইসলাম মিন্টিজ, জেলা বিএনপির সদস্য হাজী হেলালউদ্দিন টিপু এবং সাবেক উপজেলা যুবদল সভাপতি হাজী আশরাফুর রহমান দীপু ফরাজী।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা জেলা দক্ষিণের সেক্রেটারি মাওলানা মো. আব্বাস উদ্দিন, উপজেলা যুবদল নেতা হাজী গিয়াস উদ্দিন, মৎস্য দলের প্রতিনিধি সোহাগ, কোস্ট গার্ডের কর্মকর্তারা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবি শিক্ষার্থী মিমোকে আত্মহত্যা প্ররোচনা: শিক্ষক সুদীপ কারাগারে

নাটোরে বাউয়েট ক্যাম্পাসে একাডেমিক কাউন্সিল সভা

ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্টকে অর্থ ফেরতের নির্দেশ

মধ্যপ্রাচ্যে শান্তি আসবে বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর আশাবাদ

সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে উত্তাল চাঁপাইনবাবগঞ্জ

ডুমুরিয়ায় বোরো ধান সংগ্রহ শুরু

ব্রাজিলের লুলা বৃহস্পতিবার ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসবেন: হোয়াইট হাউস

নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী পালনের সকল প্রস্তুতি সম্পন্ন

২০ বছর অপেক্ষার পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল

চরফ্যাশনে মাছ ধরা থেকে বিরত ৫০০ জেলের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

১০

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

১১

নওগাঁর মান্দায় অভিযান: টাপেন্টাডল ট্যাবলেটসহ নারী গ্রেফতার

১২

উজবেকিস্তানের সঙ্গে গভীর সম্পর্ক চায় বাংলাদেশ

১৩

নওগাঁর ধামইরহাটে দোকান চুরি: ল্যাপটপ ও পেনড্রাইভসহ ৪ জন গ্রেফতার

১৪

কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে চাঁদাবাজি হলেই ব্যবস্থা: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৫

ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

১৬

সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেনের মায়ের ইন্তেকাল; বিএনপি মহাসচিবের শোক

১৭

হাঁড়িভাঙ্গা আমের ২৫০ কোটি টাকারও বেশি বাণিজ্যের আশা

১৮

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অপরাধ শূন্যের কোটায় নামাতে চায় পুলিশ

১৯

বাংলাদেশ হবে পৃথিবীর সেরা এডুকেশন হাব : শিক্ষামন্ত্রী

২০