নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

বেবিচকের উদ্যোগে বিমান নিরাপত্তা জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

হাফসা আক্তারঃ

ঢাকা, ০৪ মে ২০২৬: বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতে নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য নিশ্চিত করতে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর এভিয়েশন সিকিউরিটি (এভসেক) বিভাগ দুই দিনব্যাপী কর্মশালা আয়োজন করেছে।

০৩ ও ০৪ মে বেবিচক সদরদপ্তরে অনুষ্ঠিত এ কর্মশালার মূল প্রতিপাদ্য ছিল Airport Security Programme (ASP) এবং ICAO Universal Security Audit Programme-Continuous Monitoring Approach (USAP-CMA) প্রস্তুতি। এতে দেশের ৮টি বিমানবন্দরের মোট ৪০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

কর্মশালার প্রধান উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক ও জাতীয় নিরাপত্তা মানদণ্ড অনুসরণে বিমানবন্দরগুলোর নিরাপত্তা কার্যক্রম আরও সুসংহত করা এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত রেগুলেটরি বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল। মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (চীফ এভসেক ইন্সপেক্টর) ও ICAO অডিটর মোহাম্মদ আলমগীর। এছাড়া বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনায় অংশ নেন।

কর্মশালায় CAAB প্রণীত ‘মডেল ASP Checklist’-এর বিভিন্ন ধাপ তুলে ধরা হয়, যা বিমানবন্দরগুলোর নিরাপত্তা প্রোগ্রাম প্রণয়ন, হালনাগাদ এবং অনুমোদন প্রক্রিয়াকে আরও সহজ করবে বলে জানানো হয়।

বক্তারা জানান, জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা প্রোগ্রাম (NCASP) অনুযায়ী দেশের প্রতিটি বিমানবন্দরের জন্য লিখিত ASP প্রণয়ন এবং বেবিচকের অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এ ধরনের কর্মশালা নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর ও মানসম্মত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ASP নিয়মিত হালনাগাদ এবং যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিমানবন্দরের অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ নিশ্চিত করা সম্ভব হবে এবং আসন্ন ICAO অডিটে কমপ্লায়েন্স অর্জন সহজ হবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (ICAO) আগামী ২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর ২০২৬ পর্যন্ত বাংলাদেশে বিমান নিরাপত্তা বিষয়ক অডিট পরিচালনা করবে। ২০১৮ সালের সর্বশেষ অডিটের পর সংস্থাটির কার্যক্রমে উল্লেখযোগ্য পরিবর্তন আসায় এবারের অডিটকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

এর আগে গত ৫ থেকে ৭ এপ্রিল বেবিচকের এভসেক বিভাগ ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের ৬৫ জন প্রতিনিধির অংশগ্রহণে “Supplementary Station Procedure (SSP)” বিষয়ক তিনটি কর্মশালাও আয়োজন করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশের বিমান চলাচল নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং একটি নিরাপদ আকাশপথ নিশ্চিত করা সম্ভব হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেবিচকের উদ্যোগে বিমান নিরাপত্তা জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

সরকার সুষম উন্নয়ন ও জলবায়ু সহনশীলতায় কাজ করে যাচ্ছে : দীপেন দেওয়ান

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে রোদেলা আকাশ, ধান শুকাতে ব্যস্ত কৃষাণ-কৃষাণি

কিশোরগঞ্জে আড়াই হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে রুল

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ

মে মাসের ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৩১৫ মিলিয়ন ডলার

কলমাকান্দায় সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১০

নওগাঁয় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

১১

বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী

১২

নীলফামারীতে নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

১৩

মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বন্ধ শিল্পকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

১৫

পুলিশ পরিদর্শক মোস্তফা কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

১৬

নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি

১৭

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

১৮

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

১৯

চোখ বাঁধা অবস্থায় মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়েছেন মঠবাড়িয়ার ছেলে সিফাত

২০