নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি।

তিনি বলেন, গত ১ মে থেকে সারাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান শুরু করেছে।

আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় কমিটির প্রথম সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সভাপতিত্বে এতে সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পররাষ্ট্র মন্ত্রী ড. খলিলুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামসহ কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা অপারেশনে থাকলেও শুধু নারকোটিক্স বিভাগই অপারেশন করে না, পুলিশ-র‌্যাবসহ অন্যান্য সংস্থাও এতে অংশ নেয়। দেশে মাদকের যে ছড়াছড়ি হয়েছে, এটা একদিনে হয়নি। এই অবস্থা থেকে আমরা নিষ্কৃতি পেতে জোরালো অভিযান পরিচালনা করছি। প্রতিদিনই এ বিষয়ে অগ্রগতি হচ্ছে। পুলিশও অপারেশন পরিচালনা করছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে বিশেষ অপারেশন পরিচালনা করা হচ্ছে। মে মাসের ১ তারিখ থেকে আমরা শুরু করেছি, সারা দেশেই চলছে। এখন মাদকের সঙ্গে যারা জড়িত, তাদের মধ্যে ব্যবহারকারীদের না ধরে আগে বড় চোরাচালানকারী ও সীমান্ত দিয়ে যারা মাদক আনে, তাদের আটক করার ব্যবস্থা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ

মে মাসের ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৩১৫ মিলিয়ন ডলার

কলমাকান্দায় সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

নওগাঁয় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী

নীলফামারীতে নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

বন্ধ শিল্পকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

পুলিশ পরিদর্শক মোস্তফা কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

১০

নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি

১১

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

১২

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

১৩

চোখ বাঁধা অবস্থায় মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়েছেন মঠবাড়িয়ার ছেলে সিফাত

১৪

গোবিন্দগঞ্জে বাগদা বাজারের হাটের জায়গা দখল ও কেনাবেচার মহোৎসব, বিপাকে প্রকৃত ব্যবসায়ীরা

১৫

সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ।

১৬

উলিপুরের স্কুলছাত্রের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ অফিস সহকারী বিরুদ্ধে

১৭

বর্তমানে যে সাংবাদিকরা কারাগারে রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকার অভিযোগ এনেছে

১৮

স্বাস্থ্যসেবার ওপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ

১৯

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

২০