নিউজ ডেস্ক
২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ০ জন

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

কুমিল্লার বিভিন্ন এলাকায় র‌্যাব-১১ এর পৃথক অভিযানে ইয়াবা, গাঁজা ও মদসহ ৫ মাদক ব্যবসায়ী এবং হত্যা ও চুরি মামলার আরও ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

র‌্যাব-১১, সিপিসি-২ এর ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক মিঠুন কুমার কুণ্ডু আজ সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

র‌্যাব জানায়, গত ৩ মে রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানার চকবাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাবের একটি আভিযানিক দল। এ সময় মো. সাখাওয়াত হোসেন ভ্ূঁইয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে এক হাজার ৯৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

একই রাতে পৃথক আরেক অভিযানে কোতোয়ালি মডেল থানার ফৌজদারী ও কান্দিরপাড় এলাকায় অভিযান চালিয়ে চুরি মামলার আসামি মো. শফিউল বাশার ওরফে সবুজ (২৯) এবং শফিকুল ইসলাম ওরফে শফিককে (২৭) গ্রেপ্তার করা হয়।

এদিকে, বুড়িচং থানার নিমসার বাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামি টিপুকে (৩২) গ্রেপ্তার করে র‌্যাব।

অন্যদিকে, রোববার গভীর রাতে সদর দক্ষিণ মডেল থানার উত্তর রামপুর এলাকায় পরিচালিত আরেকটি মাদকবিরোধী অভিযানে মো. সোহেল শেখ (৩৯), মো. হাসানুর রহমান শেখ (৩৭), মো. আফজাল হোসেন (৪৮) এবং মো. রাহুল শেখ (২১) নামে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩০ কেজি গাঁজা, ২ বোতল বিদেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা, গাঁজা ও মদ সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্নস্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিল।

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ পরিদর্শক মোস্তফা কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

চোখ বাঁধা অবস্থায় মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়েছেন মঠবাড়িয়ার ছেলে সিফাত

গোবিন্দগঞ্জে বাগদা বাজারের হাটের জায়গা দখল ও কেনাবেচার মহোৎসব, বিপাকে প্রকৃত ব্যবসায়ীরা

সুনামগঞ্জ পৌর শহরে ড্রেনেজ ব্যবস্থা নাগরিক দুর্ভোগের কারণ ময়লা আবর্জনায় অকার্যকর পানি নিষ্কাশ।

উলিপুরের স্কুলছাত্রের উপবৃত্তির টাকা আত্মসাতের অভিযোগ অফিস সহকারী বিরুদ্ধে

বর্তমানে যে সাংবাদিকরা কারাগারে রয়েছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে অন্তবর্তীকালীন সরকার অভিযোগ এনেছে

স্বাস্থ্যসেবার ওপর হামলা বৃদ্ধির নিন্দা জানিয়েছে ডব্লিউএইচও, আইসিআরসি ও এমএসএফ

১০

যুক্তরাষ্ট্রে অবতরণের সময় ল্যাম্পপোস্ট ও ট্রাকে বিমানের ধাক্কা

১১

যশোরের শার্শার অগ্রভূলাট সিমান্ত এলাকায় বিজিবি অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার

১২

বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

১৩

উলিপুরে মাদক সেবনের সময় তিনজন আটক

১৪

প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা উন্নীত করা হবে-ফজলুল হক মিলন, এমপি

১৫

ত্রিশালে নজরুল জন্মজয়ন্তীর জাতীয় আয়োজন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

১৬

ঝালকাঠি জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠন আহ্বায়ক আলী হাসান, সদস্যসচিব রনি

১৭

পিরোজপুর মহিলা কলেজে আলাদা কক্ষে বিতর্কিত পরীক্ষা নেওয়ার অভিযোগ,প্রশ্নবিদ্ধ মেডিকেল সনদ”

১৮

কুড়িগ্রাম সরকারি কলেজের ১৫ শিক্ষার্থীর জাপানে উচ্চশিক্ষার সুযোগ

১৯

গণমাধ্যম মুনাফার জন্য নয়, সমাজ পুনর্গঠনের শিল্প : তথ্যমন্ত্রী

২০