নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

কলমাকান্দায় সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু

জেলার কলমাকান্দা উপজেলায় ২০২৬ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে। এ বছর এই উপজেলায় ২ হাজার ১৪৪ মেট্রিক টন বোরো সেদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মিকাইল ইসলাম আজ বিকেলে কলমাকান্দা খাদ্য গুদাম চত্বরে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করেন।

উপজেলা খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে কলমাকান্দায় প্রতি কেজি ধান ৩৬ টাকা এবং প্রতি কেজি সেদ্ধ চাল ৪৯ টাকা দরে সংগ্রহ করা হচ্ছে। এই সংগ্রহ অভিযান আগামী ৩১ আগস্ট পর্যন্ত চলবে। উপজেলার কৃষকরা সরাসরি খাদ্য গুদামে ধান সরবরাহ করতে পারবেন। নীতিমালা অনুযায়ী, একজন কৃষক সর্বোচ্চ ৭ হাজার ৫০০ কেজি পর্যন্ত ধান সরকারি গুদামে বিক্রি করার সুযোগ পাবেন।

নেত্রকোণা জেলা খাদ্য অধিদপ্তর সূত্রে জানা যায়, জেলা খাদ্য অধিদপ্তরের লক্ষ্যমাত্রা অনুযায়ী এ বছর জেলার ১০টি উপজেলায় মোট ২০ হাজার ৪১৫ মেট্রিক টন ধান এবং ৫৫ হাজার ৫৮৫ মেট্রিক টন বোরো সেদ্ধ চাল কেনা হবে।

জেলার ৭৭ জন অনুমোদিত ডিলারের মাধ্যমে এই সংগ্রহ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এরই অংশ হিসেবে কলমাকান্দায় আজ এই কার্যক্রমের শুভ সূচনা হলো।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদাল হোসেন, ইমাম আব্দুল হালিম সবুজ, মো. মজিবুর রহমান, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, কৃষক হাছেন আলী এবং মিলার আলমগীর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেবিচকের উদ্যোগে বিমান নিরাপত্তা জোরদারে কর্মশালা অনুষ্ঠিত

সরকার সুষম উন্নয়ন ও জলবায়ু সহনশীলতায় কাজ করে যাচ্ছে : দীপেন দেওয়ান

সাতক্ষীরায় দুর্নীতি প্রতিরোধে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে রোদেলা আকাশ, ধান শুকাতে ব্যস্ত কৃষাণ-কৃষাণি

কিশোরগঞ্জে আড়াই হাজার হেক্টর জমির ধান তলিয়ে গেছে

ময়মনসিংহ শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননা প্রশ্নে রুল

গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে সংসদকে শক্তিশালী করতে হবে : চিফ হুইপ

মে মাসের ৩ দিনে রেমিট্যান্স এসেছে ৩১৫ মিলিয়ন ডলার

কলমাকান্দায় সরকারি খাদ্য গুদামে বোরো ধান ও চাল সংগ্রহ কার্যক্রম শুরু

নওগাঁর রানীনগরে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ লাখ টাকা জরিমানা

১০

নওগাঁয় ছাত্রদলের কমিটি ঘোষণা করায় আনন্দ মিছিল

১১

বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী

১২

নীলফামারীতে নারী উন্নয়নে সচেতনতামূলক উঠান বৈঠক

১৩

মাদক, অবৈধ অস্ত্র ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যৌথ অভিযান চালাচ্ছি : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

বন্ধ শিল্পকারখানা চালু ও কর্মসংস্থান সৃষ্টি সরকারের অন্যতম অগ্রাধিকার: বাণিজ্যমন্ত্রী

১৫

পুলিশ পরিদর্শক মোস্তফা কামালের স্ত্রীর আয়কর নথি জব্দের আদেশ

১৬

নাহিদের বোলিং ও হার্ডির অলরাউন্ড নৈপুণ্যে চ্যাম্পিয়ন পেশাওয়ার জালমি

১৭

ধোবাউড়ায় ধান ব্যবসায়ীর লাশ উদ্ধার

১৮

কুমিল্লায় র‌্যাবের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামি গ্রেপ্তার

১৯

চোখ বাঁধা অবস্থায় মাস্ক পরে বিশ্ব রেকর্ড গড়েছেন মঠবাড়িয়ার ছেলে সিফাত

২০