নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনের অনুষ্ঠান আজ বৃহস্পতিবার নগরীর শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। জাতীয় পুষ্টি সপ্তাহের এবারের প্রতিপাদ্য ‘পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো স্বনির্ভর বাংলাদেশ’।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সকল মানুষকে প্রতিদিন খাবারে শাকসবজি ও ফলমূল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। পাশাপাশি প্যাকেটজাত বা অস¦াস্থ্যকর খাবার বর্জন করতে হবে। খাদ্য উৎপাদন, পরিবহন, সংরক্ষণ ও রান্নায় পুষ্টিগুণ বজায় রাখতে হবে। পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। তাই সকলকে পুষ্টি ও নিরাপদ খাবার খাওয়ার প্রতি আহ্বান জানান কেসিসি প্রশাসক।

খুলনা সিভিল সার্জন ডা. মোছা. মাহফুজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মো. আরিফুল ইসলাম, ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিভিল সার্জন দপ্তরের সিনিয়র স্বাস্থ্য কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ।

পরে কেসিসির প্রশাসকের নেতৃত্বে শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে এসে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রামে মে দিবস ও স্বাস্থ্য-সেফটি দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আগামী মাসে বিদ্যুৎ সংকট কেটে যাওয়ার আশা বিদ্যুৎ মন্ত্রণালয়ের : মুখপাত্র

মধুখালীতে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শরবত বিতরণ করে উপজেলা ও পৌর ছাত্রদল

আশুলিয়ায় শিক্ষার্থীকে মারধর: বাংলাদেশ বেতারের কর্মচারী গ্রেপ্তার

কুয়েটে ডিন পদে ড. আবু ইউসুফের দায়িত্ব গ্রহণ

নারী দলের পর পুরুষ দলেরও দাপুটে পারফরম্যান্স

মুন্সিগঞ্জে বিনামূল্যে কোস্ট গার্ডের চিকিৎসা সেবা

শান্তর সেঞ্চুরিতে নিউজিল্যান্ডকে ২৬৬ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ঝিনাইদহে ‘জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৬’ শুরু

চাঁপাইনবাবগঞ্জে শাহ্ নেয়ামতুল্লাহ কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১০

প্রোস্টেট সমস্যায় হারবাল ওষুধের সেবন নিয়ে চিকিৎসকদের সতর্কতা

১১

খুলনায় জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন

১২

সুনামগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

১৩

নওগাঁয় জাতীয় পুষ্টি সপ্তাহের পুষ্টি মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য রালী

১৪

যুক্তরাষ্ট্রকে সন্তুষ্ট রাখতে জি-৭ বৈঠকে জলবায়ু ইস্যু বাদ

১৫

এআই চালাতে নতুন চিপ উন্মোচন গুগলের

১৬

নড়াইলে বোরোর ব্যাপক ফলনে কৃষকের মুখে হাসি

১৭

ভারতের ২টি গুরুত্বপূর্ণ রাজ্যে ভোটগ্রহণ চলছে

১৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির বড় সাফল্য বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোন জব্দ

১৯

কাবাডিতে থাইল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ নারী দল

২০