নিউজ ডেস্ক
৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

 

সাভারঃ আশুলিয়ায় গাজীরচট এলাকার বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ এক শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম।

এর আগে ভোর রাত সাড়ে ৩টার দিকে আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত সে আশুলিয়া থানার গাজিরচর এলাকার ওহিদ মিয়ার ছেলে মোঃ আফজাল হোসেন (৪৭)।

 

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন মধ্য গাজীরচট এলাকার এবাদুল্লাহ মসজিদ মাদ্রাসা রোডে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আসামির কাছ থেকে একটি বিদেশী রিভলবার, ২ রাউন্ড গুলি, একটি বিদেশী ওয়ান শটারগান এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে পলাতক সহযোগীদের ফেলে যাওয়া ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম, যার মধ্যে ধারালো ছোরা, লোহার তৈরি ছুরি ও কুড়াল সদৃশ অস্ত্র পাওয়া যায়।

ডিবি পুলিশ আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি স্বীকার করেছে, সে দীর্ঘদিন ধরে পলাতক সহযোগীদের নিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল এবং আধিপত্য বিস্তার করছিল। তার বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে।

এ বিষয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় আশুলিয়া থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে আজমপুর সড়কে নেতাকর্মীদের ঢল

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

১০

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

১১

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

১২

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১৩

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১৪

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৬

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৭

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৮

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৯

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২০