নিউজ ডেস্ক
৭ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

সাভারঃ সাভারে কুখ্যাত মাদক ব্যবসায়ী হৃদয় মিয়া (২৫) কে সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক হয়েছে। কিন্তু তার গডফাদার কৌশলে পালিয়ে গেছে বলে জানা যায়।

মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোরে সাভার পৌর এলাকার রাজাসনের পালোয়ান পাড়ায় শামীমের গ্যারেজ হতে ১ কেজি ২শ’ ৪৫ গ্রাম হেরোইনসহ র‌্যাবের হাতে আটক হয় হৃদয়। কিন্তু একই সময় মাদক ব্যবসায়ে তার গুরু শীর্ষ মাদক সম্রাট শামীম কৌশলে পালিয়ে যায়।

আটককৃত সে, সাভার সদর ইউনিয়নের দেওগাঁও গ্রামের মতি মিয়া ছেলে হৃদয় মিয়া (২৫)।

জানা গেছে, র‌্যাব-৪-এর সাভার ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির ও স্কোয়াড কমান্ডার হালিউজ্জামানের নেতৃত্বে মাদকের একটি বড় চালানের সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর বেলায় সাভার পৌর এলাকার পশ্চিম রাজাশনের পালোয়ান পাড়ায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় হৃদয় মিয়াকে ১ কেজি ২শ’ ৪৫ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য সোয়া এক কোটি টাকা।

র‌্যাব সূত্রে আরো জানা যায়, তার বিরুদ্ধে এলাকায় কিশোর গ্যাং পরিচালনা ও মাদক ব্যবসার অভিযোগ দীর্ঘদিনের। জুলাই আন্দোলনের সময় ছাত্রলীগ নেতা হৃদয় সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে অস্ত্র ও লাঠিসোটা নিয়ে রাজপথে বেশ সক্রিয় ছিলেন বলে অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত ভিডিও ফুটেজ ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে।

৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সে নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করে। হৃদয় সাভার থানা ছাত্র দলনেতা মাহবুব সামীর সহোদর। হৃদয় এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, ছিনতাই, কিশোর গ্যাং পরিচালনাসহ নানা অপরাধমূলক কর্মকান্ডে জড়িত। মাদক ব্যবসায়ী হৃদয় ও শামীমের প্রভাবে সাভারের বিভিন্ন এলাকা মাদকের অভয়ারণ্যে পরিণত হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করে জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে আজমপুর সড়কে নেতাকর্মীদের ঢল

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

১০

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

১১

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

১২

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১৩

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১৪

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৬

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৭

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৮

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৯

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২০