নিউজ ডেস্ক
১২ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

ফ্রি মেডিকেল কনসালটেশন প্রোগ্রাম করেছেন ডা. জোহান কুয়াহ বুন লিয়াং

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতাল সানওয়ে মেডিকেল সেন্টারের অভিজ্ঞ নিউরোসার্জন ডা. জোহান কুয়াহ বুন লিয়াং ফ্রি মেডিকেল কনসালটেশন প্রোগ্রাম করেছেন।

রোববার (১২ এপ্রিল) রাজধানীর মাটিকাটা ইসিবি চত্ত্বরের জেজি হেলথ কেয়ার হাসপাতালে এ প্রোগ্রাম করেন তিনি।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসকের সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পেয়ে সন্তষ্টি প্রকাশ করেছেন।

রোগীদের অনেকেই জানান, বিদেশে না গিয়েই এমন আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসাসেবা পাওয়া বড় ব্যাপার। বিশেষ করে ব্রেইন টিউমার, স্পাইন সার্জারি ও জটিল নিউরোসার্জারি সংক্রান্ত সমস্যায় ভোগা রোগীরা সরাসরি বিশেষজ্ঞ মতামত পেয়ে ভালো চিকিৎসার বিষয়ে আশাবাদী হয়ে উঠেছেন।

অন্যদিকে ডা. জোহান কুয়াহ বুন লিয়াং জেজি হেলথ কেয়ারের আধুনিক পরিবেশ, উন্নতমানের ডায়াগনস্টিক সুবিধা এবং ল্যাবরেটরির মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, ‘জেজি হেলথ কেয়ারের আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সুবিধা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। যা রোগীদের ভালো সেবা দিতে সক্ষম।

আয়োজক প্রতিষ্ঠান জেজি হেলথ কেয়ারের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। যাতে দেশের বিভিন্ন প্রান্তের রোগীরা সহজেই বিশ্বমানের চিকিৎসা সেবা নিতে পারেন।

উল্লেখ্য ডা. জোহান কুয়াহ বুন লিয়াং সেমিনারে অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।

বাংলাদেশের রোগীদের বিদেশের চিকিৎসাসেবা আরও সহজ ও সুলভ করতে ঢাকার জেজি হেলথকেয়ার মালয়েশিয়ার সানওয়ে মেডিক্যাল সেন্টারের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করছে। এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সানওয়ে মেডিকেল সেন্টার ও জেজি হেলথকেয়ারের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে আজমপুর সড়কে নেতাকর্মীদের ঢল

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

১০

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

১১

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

১২

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১৩

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১৪

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৬

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৭

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৮

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৯

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২০