নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩ জন

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমানের দ্রুত পরিবর্তনশীল বিশ্বের সঙ্গে তাল মেলাতে তরুণ প্রজন্মের মধ্যে যৌক্তিক বিশ্লেষণ ক্ষমতা ও মুক্তচিন্তার বিকাশ অপরিহার্য।

তিনি বলেন, ‘প্রচলিত শিক্ষা ব্যবস্থার পাশাপাশি প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কের সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে, যাতে শিক্ষার্থীরা যেকোনো বিষয়কে কেবল অন্ধভাবে গ্রহণ না করে যুক্তির নিরিখে বিচার করতে শেখে।

আজ সোমবার বিকেলে রাজধানীর ঐতিহ্যবাহী ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘যেকোনো জিনিসকে ক্রিটিক্যালি বোঝার জন্য সৃষ্টিশীলতার তাগিদ থাকা প্রয়োজন। আমাদের প্রচলিত কারিক্যুলামের মধ্যে এই ধরনের এক্সট্রা (অতিরিক্ত) একাডেমিক অনুষঙ্গ খুব একটা থাকে না। কিন্তু এই ধরনের চর্চাই মূলত আমাদের পুঁথিগত শিক্ষাকে পূর্ণাঙ্গতা ও প্রায়োগিক ক্ষমতা দেয়। জ্ঞান যদি প্রয়োগিক ক্ষেত্রে প্রবেশ না করে, তবে তা সমাজ ও সভ্যতার কল্যাণে লাগে না।’

তিনি জানান, শিক্ষা ব্যবস্থার কাঠামোর মধ্যে বিতর্ক ও যুক্তিচর্চাকে কীভাবে বাধ্যতামূলকভাবে করা যায়, সে বিষয়ে সরকার গুরুত্বের সাথে চিন্তা করছে।

তরুণ প্রজন্মের মূল্যবোধ বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিশেষ পরিকল্পনার কথা উল্লেখ করে জহির উদ্দিন স্বপন বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে পরামর্শ দিয়েছেন তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে তরুণদের জন্য ‘বিশেষ কন্টেন্ট’ তৈরি করতে এবং দেশের সম্প্রচার মাধ্যমগুলোকে কাজে লাগাতে। আজকের তরুণরা যেন ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে, সেজন্য আমাদের প্রচার মাধ্যমগুলোতে জীবনমুখী ও যুক্তিনির্ভর বিভিন্ন অনুষ্ঠান প্রচারের পরিকল্পনা করা হয়েছে।’

মন্ত্রী তরুণদের উদ্দেশে বলেন, ‘বাবা-মা, বড় ভাই-বোন বা শিক্ষক বলেছেন বলেই সব কিছুকে ‘হ্যাঁ’ বলা যাবে না। যতক্ষণ পর্যন্ত কোনো বিষয় স্পষ্টভাবে বুঝতে না পারবে, ততক্ষণ নিজের জ্ঞানকে স্থগিত রাখতে হবে অথবা যুক্তি দিয়ে তা বিশ্লেষণ করতে হবে। না বলার জন্য পর্যাপ্ত জ্ঞান ও সাহস থাকা প্রয়োজন। এমনকি ধর্ম ও বিশ্বাসের চর্চাতেও আমাদের যুক্তিবাদী হতে হবে, কারণ কেবল উত্তরাধিকার সূত্রে কোনো কিছু গ্রহণ করা প্রগতিশীলতার লক্ষণ নয়।’

গণমাধ্যমের বিবর্তন ও নিউ মিডিয়ার প্রভাব তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ‘প্রগতিশীলতার মূল কথা হলো গতিশীলতা। যা গতিশীল, তাহাই প্রগতিশীল। যে প্রতিষ্ঠান প্রগতিশীল হতে চায় না বা স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে চায়, সে কেবল সময়ের পরিবর্তনের বিপরীতে প্রতিক্রিয়া দেখায়। যদি প্রাতিষ্ঠানিকভাবে প্রগতিশীল হওয়া যায়, তবে প্রচলিত গণমাধ্যমের সঙ্গে নিউ মিডিয়া বা বিকল্প গণমাধ্যমের কোনো ব্যবধান থাকবে না।’

রেসিডেন্সিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাবের হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে কলেজের শিক্ষকবৃন্দ, বিতার্কিক এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে আজমপুর সড়কে নেতাকর্মীদের ঢল

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

১০

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

১১

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

১২

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১৩

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১৪

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৬

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৭

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৮

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৯

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২০