নিউজ ডেস্ক
১ দিন আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ার আহ্বান, ডিমলায় বিজ্ঞান সপ্তাহের সমাপনী

(নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর ডিমলা উপজেলায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ আয়োজন সম্পন্ন হয়। দিনব্যাপী কর্মসূচিকে ঘিরে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরানুজ্জামান বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাই আগামী দিনের উন্নত বাংলাদেশ গঠনের মূল চালিকাশক্তি। তিনি বলেন, “বর্তমান বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষার্থীদের প্রযুক্তিমুখী জ্ঞান ও উদ্ভাবনী দক্ষতা অর্জন করতে হবে।” এ জন্য তিনি নিয়মিত বিজ্ঞানচর্চা ও গবেষণামুখী শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেস কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম। এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রওশন কবির, উপজেলা কৃষি কর্মকর্তা (কৃষিবিদ) মীর হাসান আল বান্না, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যক্ষ মনোয়ার হোসেন, গোলাম রাব্বানী প্রধান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নীলফামারী এলাকার সাংগঠনিক সম্পাদক আবু ইউসুফ মো. শাকিল প্রধান এবং ডিমলা উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. মায়েন কবিরসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন।

বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞান মেলায় অংশ নেয়। তারা নবায়নযোগ্য জ্বালানি, স্মার্ট কৃষি, পরিবেশ সংরক্ষণ এবং তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প ও মডেল উপস্থাপন করে। এসব প্রদর্শনীতে শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তবধর্মী চিন্তার পরিচয় পাওয়া যায়।

সমাপনী দিনে সেরা স্টল ও প্রকল্প উপস্থাপনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিচারকরা সৃজনশীলতা, উপস্থাপনা দক্ষতা ও বাস্তব প্রয়োগযোগ্যতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, কৌতূহল এবং সমস্যা সমাধানের সক্ষমতা বৃদ্ধি করে। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে বিজ্ঞান মেলার আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিনির্ভর হিসেবে গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে চালু থাকলে শিক্ষার্থীরা দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ত্রিশালে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

গোমস্তাপুরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন

প্রধানমন্ত্রীর টাঙ্গাইল সফরকে ঘিরে আজমপুর সড়কে নেতাকর্মীদের ঢল

আশুলিয়ায় শীর্ষ সন্ত্রাসী বিদেশী রিভলবার, ওয়ান শটারগান ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার

কুড়িগ্রাম সোনালী ব্যাংক ম্যানেজার শরীফ হাসানের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ

প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল আয়োজনে ডিমলায় পহেলা বৈশাখ উদযাপন

জলঢাকায় গলা কাটা লাশ উদ্ধার

নবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ বরণ

সাভারে মাদক সম্রাট হৃদয় সোয়া কোটি টাকার হেরোইনসহ আটক

কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

১০

‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

১১

চবিতে ৩ মোটিফে বৈশাখী শোভাযাত্রা সম্পন্ন

১২

হরমুজ প্রণালিতে ‘সব পক্ষকে’ নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিত করতে হবে : গুতেরেস

১৩

রঙে-ঐতিহ্যে বর্ণিল কুড়িগ্রামে আনন্দ-উচ্ছ্বাসে বাংলা নববর্ষ উদযাপিত

১৪

বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

১৫

ট্রাক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে

১৬

নরসিংদীর সাজাপ্রাপ্ত আসামি বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার

১৭

জেট ফুয়েলের দাম বাড়ায় বড় অঙ্কের বাড়তি খরচের মুখে কোয়ান্টাস

১৮

উত্তর কোরিয়ায় নৌবাহিনীর ক্রুজ ক্ষেপনাস্ত্র পরীক্ষা তদারকি করলেন কিম

১৯

শান্তি আলোচনার বল এখন ইরানের কোর্টে : মার্কিন ভাইস প্রেসিডেন্ট

২০