মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ফেনী শহরের রাজাঝির দীঘি সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে ভোর থেকে হাজারো মানুষ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার ভোর ৫টা ৫৬ মিনিটে জেলা শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে প্রথমে ৩১ বার তোপধ্বনি ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর একে একে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী-২ আসনের সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি, জেলা প্রশাসক মনিরা হক ও জেলা পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. রুবাইয়াত বিন করিম।
পরে জেলা পরিষদ, মুক্তিযোদ্বা সংসদ জেলা ইউনিট, ফেনী ইউনিভার্সিটি, ফেনী সরকারি কলেজ, ফেনী সদর উপজেলা পরিষদ, ফেনী পৌরসভা, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর, পিবিআই, সিআইডি, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, জেলা আনসার কমান্ড, জেলা কারাগার, ফেনী রিপোর্টার্স ইউনিটি, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ, জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, ফায়ার সার্ভিস, পানি উন্নয়ন বোর্ড, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফেনী টেলিভিশন জার্নালিস্ট ক্লাব, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সরকারি জিয়া মহিলা কলেজ, জয়নাল হাজারী কলেজ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, জেলা পূজা উদ্যাপন পরিষদ, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়।
সকাল সাড়ে ৭টায় জেলা বিএনপি ও সহযোগী সংগঠন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যাপক জয়নাল আবেদীন ভিপি এমপি’র নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক এম এ খালেক, গাজী হাবিব উল্লাহ মানিক ও আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর বিএনপি’র আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, জেলা মহিলা দল নেত্রী নুর তানজিলা রহমান, জেলা ছাত্রদল সভাপতি সালাহ উদ্দিন মামুন প্রমুখ জেলা যুবদল, ছাত্রদল ও শ্রমিক দলের নেতৃবৃন্দ ছাড়াও বিপুলসংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষ্যে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষা ও সামাজিক সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। শহরের ভাষা শহীদ স্টেডিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, প্রদর্শিত হয়েছে। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হচ্ছে। সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে বলে জেলা প্রশাসন সূত্র জানিয়েছে।
মন্তব্য করুন