নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

শাড়ি-লুঙ্গি দিলে যাকাত আদায় হবে কী ?

উত্তর: জাকাত ইসলামের ৫টি স্তম্ভের একটি। জাকাত আদায়ের ক্ষেত্রে শুধু নগদ অর্থ দেওয়াই বাধ্যতামূলক নয়। নগদ টাকার পাশাপাশি পোশাক বা খাদ্যদ্রব্য দিয়েও জাকাত আদায় করা জায়েজ। তাই কেউ যদি জাকাতের টাকা দিয়ে শাড়ি বা লুঙ্গি কিনে জাকাত আদায়ের নিয়তে জাকাত গ্রহণের উপযুক্ত দরিদ্র ব্যক্তিদের দেয়, তাহলে তার জাকাত আদায় হয়ে যাবে।

হাদিসে এর সমর্থন পাওয়া যায়। বর্ণিত আছে, হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) যখন ইয়েমেনে জাকাত আদায়ের দায়িত্বে ছিলেন, তখন তিনি বলেছিলেন— তোমরা আমাকে জাকাত হিসেবে শস্যের পরিবর্তে কাপড় দাও। কারণ এটি তোমাদের জন্য সহজ এবং মদিনার মুহাজিরদের জন্য বেশি উপকারী।

عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: ائْتُونِي بِخَمِيصٍ أَوْ لَبِيسٍ فِي الصَّدَقَةِ مَكَانَ الشَّعِيرِ وَالذُّرَةِ، فَإِنَّهُ أَيْسَرُ عَلَيْكُمْ وَأَنْفَعُ لِأَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ.

‘হজরত মুয়াজ ইবনে জাবাল (রা.) বলেন, তোমরা আমাকে জাকাত হিসেবে যব বা ভুট্টার পরিবর্তে কাপড় দাও; এটি তোমাদের জন্য সহজ এবং মদিনায় রাসুল (সা.)-এর সাহাবিদের জন্য বেশি উপকারী।’ (মুসান্নাফে ইবনে আবি শাইবা ১০৭৩২)

তবে আমাদের দেশে জাকাতের নামে নিম্নমানের শাড়ি-লুঙ্গি বিতরণের যে প্রবণতা দেখা যায়, তা পরিহার করা উচিত। ইসলাম মানুষকে উত্তম ও প্রিয় জিনিস দান করতে উৎসাহ দিয়েছে।

এ বিষয়ে আল্লাহ তাআলা কুরআনুল কারিমে বলেন—

لَنْ تَنَالُوا الْبِرَّ حَتَّىٰ تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ

‘তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ পুণ্য লাভ করতে পারবে না, যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু থেকে ব্যয় করো।’ (সুরা আল-ইমরান: আয়াত ৯২)

তবে বর্তমান সময়ে জাকাত আদায়ের ক্ষেত্রে শাড়ি-লুঙ্গি দেওয়ার চেয়ে নগদ অর্থ দেওয়া অধিক উত্তম। কারণ জাকাতের মূল উদ্দেশ্য হলো দরিদ্র মানুষের প্রকৃত অভাব দূর করা। নগদ টাকা পেলে তারা নিজের প্রয়োজন অনুযায়ী পোশাক, খাদ্য, ওষুধসহ যেকোনো প্রয়োজনীয় কাজে তা ব্যয় করতে পারে।

অন্যদিকে শাড়ি-লুঙ্গি দিলে অনেক সময় এমন দরিদ্র ব্যক্তিও তা পায়, যার আসলে পোশাকের চেয়ে খাবার বা ওষুধের প্রয়োজন বেশি। ফলে বাধ্য হয়ে তারা অল্প দামে সেই শাড়ি-লুঙ্গি বিক্রি করে দেয়। তাই দরিদ্রের প্রকৃত প্রয়োজন বিবেচনায় নগদ অর্থ দেওয়া অধিক কার্যকর ও উপকারী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

কমেছে অস্কারের দর্শক

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

ফের কুয়েটের উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেদী হাতে দীর্ঘক্ষন রং ধরে রাখবেন যেভাবে

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, ১১ আসামি রিমান্ডে

১০

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

১১

শাড়ি-লুঙ্গি দিলে যাকাত আদায় হবে কী ?

১২

জুলাই-আগস্ট বিপ্লবে স্ফুলিঙ্গ ছিলেন ওসমান হাদি : বরকত উল্লাহ বুল

১৩

সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১৪

নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

১৫

বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান

১৬

সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি

১৭

স্পিকার মেজর হাফিজের সহধর্মেনীর আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

১৮

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৯

ঘাসফুলেদের ইচ্ছে পূরণে পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

২০