নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসী বাচ্চু মিয়ার মৃত্যুর ঘটনায় সৌদি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বাচ্চু মিয়ার মৃত্যুর ঘটনায় সৌদি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও নিহতের পরিবারকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

পরিবারের সহায়তার বিষয়ে মন্ত্রী জানান, নিহতের তিন সন্তানের লেখাপড়ার জন্য আগামী সাত বছর প্রতি মাসে দুই হাজার টাকা করে সহায়তা দেওয়া হবে।

মন্ত্রী নিহত বাচ্চু মিয়ার পরিবারের সদস্যদের সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও ঈদ সামগ্রী প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জালাল উদ্দিন, জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

উল্লেখ্য, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে নিহত হন বাচ্চু মিয়া। তিনি এক ছেলে ও দুই মেয়ের জনক।

তার তৃতীয় সন্তান শারীরিক প্রতিবন্ধী। বাচ্চু মিয়া দীর্ঘ সাত বছর ধরে সৌদি আরবে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

কমেছে অস্কারের দর্শক

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

ফের কুয়েটের উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেদী হাতে দীর্ঘক্ষন রং ধরে রাখবেন যেভাবে

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, ১১ আসামি রিমান্ডে

১০

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

১১

শাড়ি-লুঙ্গি দিলে যাকাত আদায় হবে কী ?

১২

জুলাই-আগস্ট বিপ্লবে স্ফুলিঙ্গ ছিলেন ওসমান হাদি : বরকত উল্লাহ বুল

১৩

সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১৪

নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

১৫

বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান

১৬

সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি

১৭

স্পিকার মেজর হাফিজের সহধর্মেনীর আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

১৮

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৯

ঘাসফুলেদের ইচ্ছে পূরণে পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

২০