নিউজ ডেস্ক
৩ ঘন্টা আগে
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২ জন

স্পিকার মেজর হাফিজের সহধর্মেনীর আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

 

​ লালমোহন (ভোলা):

​সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত এবং জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজের আশু রোগমুক্তি কামনায় ভোলার লালমোহনে দোয়া, মোনাজাত ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার (১৭ মার্চ) ২৭ রমজান উপলক্ষে লালমোহন মোহাম্মাদিয়া ডায়াগনস্টিক সেন্টারের সামনে জনপ্রিয় প্রচারক মোস্তফা মিয়ার উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। রমজানের শুরু থেকেই এখানে মাসব্যাপী ইফতারের ধারাবাহিক ব্যবস্থা করা হচ্ছে।

​ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবুল পাটোয়ারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার।

​অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান ও ত্যাগ শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একইসাথে বর্তমানে গুরুতর অসুস্থ মিসেস দিলারা হাফিজের দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

​আলোচনা সভা শেষে এক বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি এবং মিসেস দিলারা হাফিজের দীর্ঘায়ু ও দ্রুত রোগ মুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করা হয় । দোয়া মোনাজাতে স্থানীয় বিএনপি, যুবদল ও শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা

এতিমদের মাঝে ৫৯ বিজিবি’র ঈদ উপহার সামগ্রী বিতরণ

দোহায় বিস্ফোরণের শব্দ, ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি কাতারের

নিরাপত্তা প্রধান লারিজানির হত্যার প্রতিশোধ নেওয়া হবে: ইরানের সেনাপ্রধান

কমেছে অস্কারের দর্শক

সারাদেশে বৃষ্টির সম্ভাবনা, থাকছে শিলাবৃষ্টির আশঙ্কাও

ফের কুয়েটের উপাচার্য পদে নিয়োগ পেলেন অধ্যাপক ড. মুহাম্মদ মাছুদ

চা বিক্রেতা নানি-নাতনির কাছে ‘ঈদ উপহার’ পাঠালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মেহেদী হাতে দীর্ঘক্ষন রং ধরে রাখবেন যেভাবে

উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর, ১১ আসামি রিমান্ডে

১০

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১

১১

শাড়ি-লুঙ্গি দিলে যাকাত আদায় হবে কী ?

১২

জুলাই-আগস্ট বিপ্লবে স্ফুলিঙ্গ ছিলেন ওসমান হাদি : বরকত উল্লাহ বুল

১৩

সৌদি আরবে নিহত বাচ্চু মিয়ার পরিবারকে সহযোগিতার আশ্বাস প্রবাসী কল্যাণ মন্ত্রীর

১৪

নবনিযুক্ত রসিক প্রশাসক ডনের সাথে দলীয় নেতা-কর্মীদের সৌজন্য সাক্ষাৎ

১৫

বাউবির উপাচার্য হিসেবে যোগ দিলেন অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান

১৬

সাভার-আশুলিয়ার পোশাক কারখানায় ধাপে ধাপে ছুটি

১৭

স্পিকার মেজর হাফিজের সহধর্মেনীর আশু রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত

১৮

কুমিল্লা ইশ্বর পাঠশালা ছাত্রাবাস: অপরাধের অভয়ারণ্য

১৯

ঘাসফুলেদের ইচ্ছে পূরণে পথশিশুদের ঈদ আনন্দে রাঙালো কানেকশন এইড ফাউন্ডেশন

২০